বাংলাদেশ মুক্তিযুদ্ধের ঝলক, তরুণ সৈনিক ইশাণ খট্টরের দৃঢ়তা মুগ্ধ করল ‘‌পিপা’‌র টিজারে

অভিনেতা ইশাণ খট্টর ও ম্রুণাল ঠাকুরের পরবর্তী সিনেমা পিপা মুক্তির জন্য একেবারে প্রস্তুত। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে এই সিনেমার নির্মাতারা ছবির টিজার প্রকাশ্যে এনেছেন, যেটা দেখে বোঝা গিয়েছে যে সিনেমাটি ১৯৭১ সালের ইন্দো-পাকিস্তান যুদ্ধের ওপর নির্মিত হয়েছে। এ বছরের ২ ডিসেম্বর এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

তরুণ সৈনিক ইশাণ খট্টরের দৃঢ়তা মুগ্ধ করল ‘‌পিপা’‌র টিজারে

পরিচালক রাজা কৃষ্ণণ মেননের এই সিনেমায় ইশাণ ও ম্রুণাল ছাড়াও গুরপত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোনি রাজদান ও প্রিয়াংশু পাইনুলি। এক মিনিটের টিজার ভিডিওতে ইশাণকে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা রূপে দেখা গিয়েছে (‌পরে ব্রিগেডিয়ার হন)‌, ৪৫তম অশ্বারোহী ট্যাঙ্ক স্কোয়াড্রনের একজন অভিজ্ঞ যোদ্ধা, যিনি বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। টিজারে ভারী আবেগ ও কিছু দারুণ যুদ্ধের দৃশ্য ফুটে ওঠে এবং ইশান একজন তরুণ যোদ্ধা নায়ক হিসেবে আবির্ভূত হন যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করতে সৈন্যদের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের লড়াইতে জনপ্রিয় সংলাপ '‌জয় বাংলা'‌ শোনা যাবে এই টিজারে, যা স্বাধীনতা দিবসের দিন আপনার লোমকূপ খাড়া করতে যথেষ্ট। এই টিজারে সোনি রাজদান ও ম্রুণাল ঠাকুরের ঝলকও দেখা যাবে, যাঁরা ইশাণের মা ও দিদির ভূমিকায় রয়েছেন।

পিপার টিজার শেয়ার করে ইশাণ ইনস্টাগ্রামে লিখেছেন, '‌পিপা ২ ডিসেম্বর, ২০২২ সালে সিনেমা হলে দেখা যাবে। আমাদের দেশের স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে - একটি চলচ্চিত্রের একটি ঝলক উপস্থাপন করে আমরা সম্মিলিতভাবে আমাদের হৃদয়, অন্ত্র এবং আত্মাকে দিয়েছি। আমাদের মাটি, আমাদের মানুষ এবং আমাদের সংস্কৃতি সর্বদা ধন্য হোক। আমাদের প্রতিরক্ষা বাহিনীর (ভারতীয় জাতীয় পতাকা) বীরত্ব ও সাহসিকতার প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়।' এই টিজার সামনে আসতেই ইশাণের বৌদি তথা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত, অনিল কাপুর, সঞ্জনা সাংঘি ও অন্যান্য তারকাদের থেকে প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+