(ছবি) আইএসএল ২:ঐশ্বর্য থেকে আলিয়া.. তারকাখচিত সন্ধ্যায় মাতোয়ারা চেন্নাই
প্রথমবারের মতোই এবারও ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ছিল তারকাখচিত। ঐশ্বর্য রাই, আলিয়া ভট, অর্জুন কাপুর, রজনীকান্তের সঙ্গে শচীন তেন্ডুলকর এবং নীতা আম্বানীর উপস্থিতি এই অনুষ্ঠানে গ্ল্যামারের মাত্রা যোগ করেছিল।
শুধু তাই নয়, এই অনুষ্ঠানে ধরা পড়ল ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন ও তাদের ছোট্ট পরী আরাধ্যা বচ্চনের মিষ্টি কিছু মুহূর্ত।
এদিন আইএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বলিউডের হার্টথ্রব অর্জুন কাপুর। নিজেদের দুরন্ত পারফর্ম্যান্স দিয়ে দর্শকের মন জয় করে নিলেন অ্যাশ ও আলিয়া। তবে এদিনও রজনীকান্তের ম্যাজিক পুরোদমে ধরা পড়েছিল। সামনে অ্যাস-আলিয়া থাকা সত্ত্বেও দর্শক আসন থেকে বারবার রব উঠছিল "রজনী...রজনী"।
আসুন দেখে নেওয়া যাক আএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি।
{photo-feature}












Click it and Unblock the Notifications