(ছবি) অচেনা অবতারে মোহময়ী পরিণীতি!
হাতে এখন সেভাবে সিনেমা নেই। কাজের অভাব হলে অন্য পেশায় চলে যেতেও রাজি আছেন বলে জানিয়েছেন পরিণীতি চোপড়া। কিন্তু যেভাবে ওজন ঝরিয়ে নিজেকে গ্রুম করেছেন তা দেখে অনেকেই চমকেছিলেন। আর এখন যে অবতারে ধরা দিলেন পরিণীতি তাতে তো চক্ষু ছানাবড়া পরিনীতির অতি বড় নিন্দুকেরও।

হরপা বাজার পত্রিকার জন্য ফটোশুটে যে লুকে সামনে এলেন পরিনীতি তাতে অন্তত এটুকু স্পষ্ট যে মুখে যাই বলুন না কেন এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি ছেড়ে বেরনোর কথা আপাতত ভাবছেন না প্রাণবন্ত এই তারকা। বরং কীভাবে আরও নতুন রূপে নিজেকে আবিষ্কার করতে পারেন তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কিছুটা ট্রাইবাল, কিছুটা এথনিক সঙ্গে আধুনিকতার অদ্ভুদ মিশেল ধরা পড়েছে পরিনীতির নয়া ফটোশুটে। পত্রিকার শুধু কভার ফটো নয় গোটা ফটোশুটেই তাক লাগিয়ে দিয়েছেন পরিনীতি।












Click it and Unblock the Notifications