পর্দায় আর অশালীন ভাষার প্রয়োগ নয়! পণ নিলেন বলিউডের কালীন ভাইয়া
মির্জাপুর সিরিজ যাঁরা দেখেছেন, তাঁরা সকলেই কালীন ভাইয়া চরিত্রটির সঙ্গে পরিচিত। আর এটাও জানেন যে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে পঙ্কজ ত্রিপাঠিকে বহু অশালীন ও আপত্তিকর ভাষাও মুখ থেকে বের করতে হয়েছে। তবে শুধু মির্জাপুর নয়, একাধিক সিনেমা শোতে পঙ্কজ ত্রিপাঠিকে আমরা এ ধরনের চরিত্রে দেখেই অভ্যস্ত। তবে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন তিনি তাঁর সিনেমা ও শোতে কোনও ধরনের আপত্তিকর ভাষা বলবেন না।

২০০৪ সালে অভিষেক বচ্চন অভিনীত রান সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন পঙ্কজ ত্রিপাঠি এরপর তাঁকে ২০০৬ সালে ওমকারাতে দেখা যায়। তিনি একাধিক সিনেমা ও টেলিভিশন শো করেছেন। তবে ২০১২ সালে গ্যাং অফ ওয়াসিপুর তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ফুকরে, বরেলি কি বরফি, নিউটাউন, স্ত্রী, লুডো ও মিমি-তে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। মির্জাপুর ওয়েব সিরিজে পঙ্কজ ত্রিপাঠির চরিত্র দেশজুড়ে সাড়া ফেলে দেয়। এখন পঙ্কজ ত্রিপাঠি ক্রিমিনাল জাস্টিজে কাজ করছেন আইনজীবী মাধব মিশ্রর চরিত্রে।
সম্প্রতি এখ সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠিকে জিজ্ঞাসা করা হয় যে যদি তিনি তাঁর সিনেমায় গালাগালি করা থেকে নিজেকে বিরত রাখেন, পঙ্কজ বলেন, 'আমি ঠিক করে নিযেছি যে আমার যে চরিত্রই হোক, প্রয়োজন হলে তা সৃজনশীলভাবে দেখাব।' প্রসঙ্গত ২০২০ সালের এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে সিনেমায় অভব্য ভাষা ব্যবহার করাকে তিনি অনুমোদন করেন না। তিনি বলেন, 'যখন অভিনেতারা পর্দায় গালাগালি করেন, তারা একটি নির্দিষ্ট প্রসঙ্গে তা করেন। কথার অপব্যবহার করা এমন নয় যে আমি অনুমোদন করি বা সমর্থন করি। এমনকি আমার দৃশ্যগুলোতেও, আমি রুক্ষ ভাষা এড়িয়ে চলি, যদি না পরিস্থিতি তা দাবি করে। এটি নৈতিকভাবে সচেতন হওয়ার ক্ষেত্রে নয়। একজন শিল্পী হিসেবে আমি যা বলেছি সে সম্পর্কে আমি সচেতন।' পঙ্কজ ত্রিপাঠিকে ওহ মাই গড ২-তে দেখা যাবে।












Click it and Unblock the Notifications