করোনা আক্রান্ত টলিউডের অভিনেত্রী! সোশ্যাল মিডিয়াতে মিঠু চক্রবর্তী হলেন ''মিঠুন''
গত কয়েকদিনে লাগাতার প্রচার করেছেন। এমনকি গত ২৪ ঘন্টা আগেও প্রচারে গিয়েছেন। বোলপুরে প্রচারে যান। কিন্তু মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন করোনা আক্রান্ত হয়েছেন মহাগুরু। আপাতত মিঠুন চক্রবর্তী হোম আইসোলেশনে রয়েছেন বলেও খবর র
গত কয়েকদিনে লাগাতার প্রচার করেছেন। এমনকি গত ২৪ ঘন্টা আগেও প্রচারে গিয়েছেন। বোলপুরে প্রচারে যান। কিন্তু মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন করোনা আক্রান্ত হয়েছেন মহাগুরু। আপাতত মিঠুন চক্রবর্তী হোম আইসোলেশনে রয়েছেন বলেও খবর রটে যায়।
যদিও পরে মহাগুরুর দফতর থেকে জানিয়ে দেওয়া হয় যে, দীর্ঘদিন ধরে টানা প্রচার চলছিল। আপাতত শেষ হয়েছে। তাই তিনি বিশ্রামে রয়েছেন। কিন্তু কীভাবে মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এল?

মিঠু আর মিঠুন! নামেই তৈরি হয় সমস্যা
করোনা আক্রান্ত হয়েছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। জ্বর সহ কোভিডের আরও কিছু উপসর্গ দেখা গিয়েছিল অভিনেত্রীর মধ্যে। এর পরেই করোনা পরীক্ষা করিয়ে ফল পজিটিভ আসে। সূত্রের খবর, এই মুহূর্তে বিশেষ কোনও অসুবিধা বোধ করছেন না তিনি। তবে নাম বিভ্রাটে তৈরি হয় সমস্যা! মিঠু আর মিঠুনের মিল থাকার কারণে প্রথমে অনেকেই ভেবেছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। পরে জানা যায় খবরটি ভুয়ো। সুস্থ আছেন অভিনেতাা মিঠুন চক্রবর্তী।

করোনাতে আক্রান্ত টলিউডের প্রথম সারির অভিনেতারা
একের পর এক তারকার শরীরে বাসা বাঁধছে এই ভাইরাস। গত ২০ এপ্রিল করোনাতে আক্রান্ত হন অভিনেতা জিৎ। এমনকি এরপরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দু'জনেই নেটমাধ্যমে জানিয়েছিলেন অসুস্থতার কথা। অন্যদিকে, সস্ত্রীক কৌশিক সেনও আক্রান্ত হয়েছেন কোভিডে। ইন্দ্রাণী দত্ত, চৈতী ঘোষালরাও আক্রান্ত হয়ে বাড়িতেই রয়েছেন। এবার আক্রান্তদের তালিকাতে যোগ হল মিঠু চক্রবর্তীর নাম। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে খবর।

সুস্থ রয়েছেন মিঠুন
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর। এমনকি, বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়। কিন্তু মিঠুন চক্রবর্তীর অফিস জানাচ্ছে, সুস্থই রয়েছেন মিঠুন চক্রবর্তী। প্রায় একমাস ধরে লাগাতার প্রচার করেছেন তিনি। আপাতত কয়েকদিন ছুটি কাটাচ্ছেন তিনি। তাঁর প্রিয় বিউলীর ডাল, আলু পোস্ত খেয়েই সময় কাটাচ্ছেন মহাগুরু।

করোনা আক্রান্ত হননি মহাগুরুর
মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার সামনে আসার পরেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁর অসংখ্য অনুগামীও। যদিও বিজেপি সূত্রের খবর, করোনা আক্রান্ত হননি মিঠুন চক্রবর্তী। তিনি সুস্থই রয়েছেন। ভুয়ো খবর সংবাদমাধ্যমে ছড়িয়েছে। এই গরমে টানা প্রচার করেছেন। একের পর এক রোড শো করেছেন। শেষদফার ভোট পর্বের প্রচার শেষ হয়েছে। আর তাই কয়েকদিন বিশ্রামে রয়েছেন মহাগুরু। এমনটাই বিজেপি সূত্রে জানা গিয়েছে।

সংক্রমণের নিরিখে কলকাতার পরেই ২৪ পরগণা
প্রায় ১৬ হাজার ছুঁই ছুঁই রাজ্যের করোনা সংক্রমণ। সোমবারের হিসাব অনুযায়ী রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন, মৃত্যু হয়েছে ৫৭ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। চিন্তা বাড়িয়ে কমছে সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭৯ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৪০ জন, মৃত্যু হয়েছে ১৫ জনে। আশার কথা বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪০৭ জন। ২৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৯৫০ জন, মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪১ জনের। এমন সংক্রমণের পরেই নড়েচড়ে বসল উত্তর ২৪ পরগণার জেলা আধিকারিকরা।












Click it and Unblock the Notifications