(ছবি) একদল মেয়ের হাতে লুঠ হলেন সলমন খান!

সলমন খানের মহিলা ভক্তের সংখ্যা সে তো আর গুনে শেষ করা যায় না। কিন্তু এই মহিলা ভক্তদের জেরেই বিপদে পড়লেন সল্লুভাই। সম্প্রতি ভক্ত পরিচয় দিয়ে সলমনের সঙ্গে আলাপ করতে আসেন একদল মহিলা। কিন্তু তারপর যা হল তা শুনলে আপনার চোখ কপালে উঠবে।

মুম্বইয়ের বান্দ্রার একটি নাইটক্লাবে একাই ছিলেন সলমন। এমন সময় একদল মেয়ে সলমনের কাছে এসে তাঁর বিশাল বড় ভক্ত হিসাবে পরিচয় দেয়। মেয়েগুলি এত সুন্দরভাবে কথা বলছিল যে সলমন তাদের সঙ্গে বসে কথা বলতে রাজি হন।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা চলে গেলে সলমন বুঝতে পারেন তাঁর ব্যক্তিগত কিছু জিনিস যা টেবিলের উপরে ছিল তা চুরি হয়ে গিয়েছে। টেবিলের উপর সলমনের বটুয়া, লকেট, সানগ্লাস সব ছিল বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

সলমনের ঘণিষ্ঠরা তাঁকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সলমন তাতে রাজি নন। বরং নিজের নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াোর সিদ্ধান্ত নিয়েছেন সলমন। প্রেম রতন ধন পায়ো ছবির প্রচারে গিয়ে অভিনেতা বলেন, মুম্বই এখন আর নিরাপদ শহর নয়, তাই সংখ্যা বাড়িয়ে এখন ১৪ জন নিরাপত্তারক্ষী রেখেছি।

{photo-feature}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+