কার মতো দেখতে ঈশান? ছেলেকে কোলে নিয়ে নুসরতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

কার মতো দেখতে ঈশান? ছেলেকে কোলে নিয়ে নুসরতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বৃহস্পতিবার দুপুরে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সন্তানকে কোলে নিয়ে তাঁর ছবি। যদিও এই ছবি ভুয়ো বলে দাবি করা হয়েছে। অভিনেত্রী প্রোফাইলেও মেলেনি ছবি। সত্যিই সেটি সন্তান কোলে নিয়ে নুসরতের ছবি না সেটিকে ফটোশপ করে তৈরি করাহয়েছে এই নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল। তবে নুসরতের সন্তানের পিতাকে তা নিয়ে হইচই চলছে এখনও। বিশেষ বন্ধু যশের নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন অভিনেত্রী।

মা হলেন নুসরত

মা হলেন নুসরত

এক প্রকার একা লড়াই করেই সন্তানের জন্ম গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন। সঙ্গে ছিলেন বিশেষ বন্ধু অভিনেতা যশ দাশগুপ্ত। তিনিই বাইরে এসে জানান মা এবং সন্তান ২ জনেই সুস্থ রয়েছেন। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশের সঙ্গেই ছিলেন নুসরত। এমনই খবর টলিপাড়ায়। তারপরেই গুঞ্জন শুরু হয়েছিল নুসরতের সন্তান যশের নয়তো। যদিও সন্তানের পিতা কে এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। নুসরত বহুগামী হওয়ার কটাক্ষও শুনতে হয়েছিল।

 ছেলের নাম রাখলেন নুসরত

ছেলের নাম রাখলেন নুসরত

সন্তানের জন্ম দেওয়ার পরেই তার নাম রেখেছেন নুসরত জাহান। ছেলের নাম ঈশান রেখেছেন তিনি। ঈশানের ইংরেজি বানান শুরু হয় ওয়াই দিয়ে। তাই অনেকেই বলতে শুরু করেছেন যশের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছেন নুসরত। বিশেষ বন্ধু যশকে নিয়েই হাসপাতালে গিয়েছিলেন নুসরত। সন্তানের জন্ম দেওয়ার সময়েও যশ তাঁর সঙ্গে ছিলেন। অভিনেত্রী তনুশ্রী নুসরতকে শুভেচ্ছা জানাতে গিয়ে যশকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন। তারপরেই নুসরতের সন্তানের পিতা যে যশ তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম ।

প্রকাশ্য নুসরতের ছেলের ছবি

প্রকাশ্য নুসরতের ছেলের ছবি

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে নুসরতের ছেলের ছবি। হাসপাতালের বেডে শিশু কলে বসে রয়েছেন নুসতর। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সত্যিই সেটি নুসরতের সন্তানের ছবি কিনা তা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া। এই নিয়ে কোনও সত্যতাও অভিনেত্রীর তরফে জানানো হয়নি। অনেকেই দাবি করেছেন ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।অনেকেই আবার বলছেন হাসপাতাল থেকে ফাঁস হয়েছে ছবি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও কথা জানানো হয়নি। নুসরত এবং তাঁরসন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা আগেই বলা হয়েছিল। সেটা বহাল রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নুসরতের পাশে সিঙ্গিল মাদাররা

নুসরতের পাশে সিঙ্গিল মাদাররা

সন্তানের জন্মের পর থেকেই তার পিতৃ পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য করে চলেছেন নেটিেজনা। এই নিয়ে এবার নুসরতের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গিল মাদাররা। আগেই টুইট করে তসলিমা নাসরিন লিখেছিলেন নুসরত কারোর দাসিবাঁদি নয়, সমাজে প্রতিষ্ঠীত সে। নিজের সন্তানকে খুব ভাল করে মানুষ করবে। তসলিমা নাসরিন আরও লিখেছিলেন সন্তান কার ঔরসজাত সেটা বড় কথা নয়। যিনি জন্ম দিয়েছেন সন্তান তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+