কেমন হতে চলেছে যশরতের প্রথম পুজো, ইনস্টা পোস্টে ইঙ্গিত দিলেন অভিনেতা
কেমন হতে চলেছে যশরতের প্রথম পুজো, ইনস্টা পোস্টে ইঙ্গিত দিলেন অভিনেতা
এবারের পুজোটা একটু স্পেশাল যশ-নুসরতের। আগেই তার ইঙ্গিত দিয়ে দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নিজের ইনস্টা পোস্টে একটি হট ছবি পোস্ট করে যশ লিখেছেন ইউকেন্ড কলিং। তাতেই বোঝা যাচ্ছে নুসরত এবং ইশানকে নিয়ে পুজো কাটাতে কতটা উৎসাসী অভিনেতা যশ। প্রসঙ্গত উল্লেখ্য প্রকাশ্যে যশের সঙ্গে সম্পর্কের কথা আসার পরে এই প্রথম তাঁরা দুর্গাপুজো কাটাবেন তাতে কোনও সন্দেহ নেই। কয়েকদিন আগে নিজের ইনস্টা পোস্টে পুজোর সাজের কথা পোস্ট করেছেন তিনি।

ছেলের জন্মের পরেই প্রকাশ্যে এসেছে যশ-নুসরতের সম্পর্কের কথা। নুসরতের ছেলের জন্মের শংসা পত্রে বাবার নামের জায়গায় যশের নাম লেখা হয়েছে। তারপরেই শোরগোল পড়ে যায়। কিন্তু এই নিয়ে একটি শব্দও খরচ করেনি নুসরত জাহান। কিন্তু যশের বাড়িতেই যে তিনি থাকছেন তা প্রকাশ্যে এসেছে। অভিনেতাযশও ইশান এবং নুসরতকে নিয়ে ভীষণ ব্যস্ত। এবারের পুজোটাও তাঁদের কাছে স্পেশাল। ছোট্ট ইশানকে নিয়ে কেমন করে কাটাবেন তাঁরা পুজো তা নিয়ে কৌতুহলের শেষ নেই।
অভিনেতা যশ ইতিমধ্যেই ইনস্টা পোস্টেতার ইঙ্গিত দিয়েছেন। ইনস্টাপোস্টে যশ দাশগুপ্ত নিজের একটি উষ্ণতায় ভরাছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে যশ সাদা রঙের গেঞ্জি পরেছেন। তাঁর পিঠ জুড়ে রয়েছে রঙিন ট্যাটু। ছবিটি শেয়ার করে যশ লিখেছেন উইকেন্ড ফিলিং। তাতেই ইঙ্গিত মিলেছে তাঁরা কী করতে চলেছেন।
ইশানের জন্মের পর এটাই প্রথম পুজো নুসরতের। মা হিসেবে তাই একটু বেশি স্পেশাল। সবে কয়েকটা মাস হয়েছে ইশানের। তার জন্য আলাদা প্ল্যানিং তো রয়েইছে। তার সঙ্গেঅ্যাডেড ফ্লেবার যশ। অভিনতা যশের সঙ্গে এবার প্রকাশ্যেই পুজোর আনন্দ ভাগ করে নিেত পারেন নুসরত।
ছেলে হওয়ার অল্প দিনের মধ্যেই কাজে ফিরেছে নুসরত জাহান। অভিনেতা যশের সঙ্গে ফটোশ্যুটও করেছেন। বিজ্ঞাপনেরও কাজ করেছেন নুসরত। এমনকী পোশাকের ফটোশ্যুটও করেছেন তিনি। এদিকে আবার সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর নতুন ছবি 'জয়কালী কলকাত্তাওয়ালি'-র শুটিংও করছেন নুসরত। এই ছবিতে নুসরতের সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। গত কয়েকদিন ধরেই ইনস্টা পোস্টে একের পর এক চমক দিয়ে চলেছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত।
নিখিলের সঙ্গে সম্পর্কের ভাঙনের সময় অন্তঃসত্ত্বা ছিলেন নুসরত। কিন্তু কখনও সন্তানের পিতৃ পরিচয় নিয়ে মুখ খোলেননি তিনি। নিখিল জৈন অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর সন্তান নুসরতের গর্ভে নেই। তখন থেকেই যশের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু অভিনেত্রী একবারের জন্যেও এই বিষয়ে মুখ খোলেননি। সন্তানের জন্মের দিন যশকে প্রথম প্রকাশ্যে তাঁর সঙ্গে হাসপাতালে যেতে দেখা গিয়েছিল। তার পর সন্তানকে কোলে করে নুসরত জাহানকে বাড়ি নিয়ে যেতেও দেখা গিয়েছিল যশ দাশগুপ্তকে। তারপরেই নুসরতের ছেলের জন্মের শংসাপত্রে বাবার নামের জায়গায় দেখা যায় যশের নাম।












Click it and Unblock the Notifications