বিলাসবহুল হোটেল বা রিসর্টে নয়, কেএল রাহুল ও আথিয়া শেট্টি বিয়ে করতে পারেন এখানে

অভিনেতা সুনীল শেট্টি বিয়ের পরিকল্পনায় সিলমোহর দেওয়ার পরই আথিয়া শেট্টি ও কেএল রাহুলের বিয়ে টিনসেল টাউনের হট টপিকে পরিণত হয়েছে। এই জুটি বহুদিন ধরেই ডেট করছেন। শুধু তাই নয়, সম্প্রতি আথিয়া ও রাহুল মুম্বইয়ের বান্দ্রা এলাকার বি-টাউন সেন্টারে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতে শুরু করেছেন। সুনীল শেট্টি তাঁর কন্যা আথিয়া ও কেএল রাহুলের বিয়ের খবর নিশ্চিতকরণ করার পর শোনা গিয়েছে যে এই জুটি বিয়ে করতে পারেন সুনীল শেট্টির খান্ডালার বাংলো '‌জাহান'‌-এ।

কেএল রাহুল ও আথিয়া শেট্টি বিয়ে করতে পারেন এখানে

রিপোর্ট অনুযায়ী, আথিয়া ও কেএল রাহল বিলাসবহুল হোটেলে বিয়ে করতে চান না এবং তাঁদের বিয়েতে শুধুমাত্র তাঁদের কাছের মানুষেরাই উপস্থিত থাকবেন। এক সূত্রের খবর, কিছুদিন আগেই বিয়ের আয়োজকরা খন্ডালার বাংলো পরিদর্শনে গিয়েছিলেন। শোনা এও যাচ্ছে যে সুনীল শেট্টি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত কোনও কাজ রাখতে বারণ করেছেন। তবে বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে ক্রিকেটার কেএল রাহুলের কাজের সময়ের ওপর। তবে এই নিয়ে আথিয়া বা রাহুলের পরিবারের পক্ষ থেকে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারের সময় সুনীল শেট্টি আথিয়া ও রাহুলের বিয়ে নিশ্চিত বলে জানান। তবে বিয়ের দিনক্ষণ তাঁরাই ঠিক করবেন বলে জানিয়েছেন অভিনেতা। বর্তমানে রাহুলের হাতে একাধিক ম্যাচ রয়েছে। সামনেই এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, দক্ষিণ আফ্রিকা সফর ও অস্ট্রেলিয়া সফর রয়েছে। সুনীল শেট্টি জানান যে কেএল রাহুলের ম্যাচগুলি শেষ হলেই তাঁরা বিয়ে করবেন। কারণ বিয়ে তো একদিনে হওয়া সম্ভব নয়।

আথিয়া শেট্টি ও কেএল রাহুল তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনেন গত বছর অভিনেত্রীর জন্মদিনের সময়। সেই সময় কেএল রাহুল তাঁকে মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা পাঠান এবং সঙ্গে দেন একটি ছবিও। এছাড়াও রাহুলকে দেখা যায় আথিয়ার ভাই আহান শেট্টির ডেবুট সিনেমা '‌তড়প'‌-এ প্রিমিয়ারে। রাহুল ও আথিয়ার সম্পর্ক প্রায় তিন বছরের। এঁদেরকে প্রায়ই একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতেও আথিয়া ও রাহুল নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+