'২০৫০ সালে মানুষ বলবেন, কে শাহরুখ খান'! ভুলে যাবে সবাই, মন্তব্য বিবেক ওবেরয়ের, কারণ কী?
বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ধনী তারকা শাহরুখ খানের জনপ্রিয়তায় ধারে কাছেও নেই কোনও হলিউডের নামকরা অভিনেতারাও। কিন্তু বিবেক ওবেরয় (Vivek Oberoi) আবার শাহরুখ খানকে নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেছেন, আর ২৫ বছর পরে শাহরুখ খান কে আর কেউ চিনতেও পারবে না আর মনেও রাখবে না।

বিবেকর করা এই মন্তব্যে ইতিমধ্যেই ফুঁসে উঠতে শুরু করেছেন 'বাদশা'-র অনুগামীরা। 'Mastiii 4' ছবির প্রচারের জন্য এই মুহূর্তে ব্যস্ত থাকছেন বিবেক। একটি সাক্ষাৎকারে জনপ্রিয়তা, তারকা জীবন সম্পর্কে বিবেকের কাছে মতামত চাওয়া হলে তিনি একেবারে শাহরুখকে টেনে এনে মন্তব্য করে বসেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, " ছয়ের দশক থেকে কোন ছবিতে কোন তারকা অভিনয় করেছে কেউ বলতে পারবে না। ইতিহাস হয়ে থেকে যাওয়া নিশ্চিত। ২০৫০ সালে মানুষ হয়ত বলবেন, 'কে এই শাহরুখ খান'? যেরকম আজকের দিনে দাঁড়িয়ে অনেকে হয়তো বলতে পারেন, 'কে রাজ কপূর'? আমি আপনি হয়তো তাঁকে সিনেমার ভগবান বলতে পারি। কিন্তু এখনকার অল্পবয়সি ছেলেমেয়েরা যারা রণবীর কপূরের অনুরাগী তাদেরই জিজ্ঞেস করুন না, তারা হয়ত রাজ কপূরকে চেনেই না।"
জনপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক ওবেরয়। কিন্তু অভিনেতা হওয়ার জন্য কম লড়াই করেননি বলে জানিয়েছেন তিনি। ২০০২ সালে 'Company' ছবির হাত ধরে বলিউডে হাতেখড়ি হয় বিবেকের। পর পর বেশ কিছু ছবিতে নজরও করেছেন তিনি।
খুব তাড়াতাড়িই মুক্তি পেতে চলেছে বিবেকের 'Mastiii4' ছবিটি। এই ছবির পরিচালক মিলাপ জাভেরি। ছবিতে বিবেক শুধুমাত্র একা নায়ক নন। সঙ্গে রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, এলনাজ নুরানি, রুহি সিংহ, শাদ রণধাওয়া, নিশান্ত সিংহ মালকানি, নাটালিয়া জানোসেকও রয়েছেন।












Click it and Unblock the Notifications