পরপর করোনার থাবা বলিউডে, এবার কোভিড পজিটিভ ‘জিরো’র পরিচালক
এবার কোভিড পজিটিভ ‘জিরো’র পরিচালক
বলিউডে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। পরিচালক আনন্দ এল রাই এবার করোনা পজিটিভ। তিনি সম্প্রতি 'অতরঙ্গি রে’–এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন। চিত্র পরিচালক সোশ্যাল মিডয়ায় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন তাঁর ফ্যান ও ফলোয়ার্সদের জন্য। সরকারের জারি করা কোভিড–১৯ নিয়ম ও নির্দেশাবলী মেনে তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।

পরিচালক আনন্দ এল রাই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সকলকে জানিয়েছেন যে তিনি কোভিড–১৯ পজিটিভ। তিনি এও অনুরোধ করেছেন যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা টেস্ট করিয়ে নেন এবং কোয়ারেন্টাইনে থাকেন। আনন্দ এল রাই বলেন, 'আমার টেস্ট পজিটিভ এসেছে। আমি সকলকে জানাতে চাই আমার কোনও উপসর্গ নেই এবং আমি ভালো বোধ করছি। আমি কোয়ারেন্টাইনে আছি কর্তৃপক্ষের নির্দেশে। আমার সংস্পর্শে যদি কেউ সম্প্রতি এসে থাকেন তবে যেন তাঁরা কোয়ারেন্টাইনে থাকেন এবং সরকারের নিয়ম মেনে চলেন। আপনাদের সমর্থন ও আশীর্বাদের জন্য ধন্যবাদ’।
সারা আলি খান ও অক্ষয় কুমার 'অতরঙ্গি রে’ ছবির শুটিং করছিলেন ২২ ও ২৩ ডিসেম্বর আগ্রার তাজমহলে। ছবির শেষ শুটিং নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। এই ছবির শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহে সারা ও অক্ষয় শুরু করেন। সারা ছবির সেট থেকে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অতরঙ্গি রে রও রঙিন হতে চলেছে।’ আগামী বছরে মুক্তি পাওয়ার কথা এই ছবির। আনন্দ এল রাইয়ের শে্য ছবি ছিল ২০১৮ সালে শাহরুখ খান অভিনীত 'জিরো’।












Click it and Unblock the Notifications