প্রকাশ্যে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের সম্পর্ক, কবে করছেন বিয়ে?‌‌ তুঙ্গে জল্পনা

প্রকাশ্যে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের সম্পর্ক, কবে করছেন বিয়ে?‌‌ তুঙ্গে জল্পনা

অবশেষে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন। দ্য নোটবুক অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে সোনাক্ষী ও তাঁর এক মিষ্টি মুহূর্তের ভিডিও আপলোড করেন এবং তাঁর শত্রুঘ্ন-কন্যার প্রতি ভালোবাসা সেখানেই প্রকাশ করেছেন।

কবে বিয়ে?‌

একদিকে জাহির তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসলেও মুখে কুলুপ এঁটে রয়েছেন সোনাক্ষী। যদিও অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে স্পষ্ট বক্তা বলেই পরিচিত এবং তিনি এতদিন নিজেকে সিঙ্গল বলেই দাবি করে এসেছেন। যদিও বি-টাউনে সোনাক্ষী ও জাহিরের ডেট নিয়ে চর্চা কম হয়নি। শোনা যাচ্ছে, এ বছরেই নাকি বিয়েটা সেরে ফেলতে চান জাহির ও সোনাক্ষী। তবে এ নিয়ে দু'‌জনের কাছ থেকেই নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু এটা বলাই যায় সোনাক্ষী তাঁর মনের মানুষকে পেয়ে গিয়েছেন। আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই জুটির বিয়ের জন্য।

জাহিরের ভালোবাসা প্রকাশ পেল

জাহির ও সোনাক্ষীর সম্পর্কের গুজব বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখন গিয়ে সেটা আনুষ্ঠানিকভাবে সবাই জানতে পারলেন। জাহির সোনাক্ষীর জন্মদিনে দেরি করে শুভেচ্ছা জানান এবং সেই উপলক্ষ্যে তিনি তাঁদের মজার একটি ভিডিও শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, '‌শুভ জন্মদিন সোনা ধন্যবাদ আমাকে মেরে না ফেলার জন্য আমি তোমায় ভালোবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমানযাত্রার অপেক্ষায়। এই ভিডিওটি আমরা একে অপরকে চিনি সেই পুরো সময়ের সারসংক্ষেপ।'‌ অবশেষে সব জল্পনার অবসান। নেটমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা স্বীকার করে নিলেন তাঁরা।

সোনাক্ষী–জাহির সম্পর্কের গুঞ্জন

কিছুদিন আগেই সোনাক্ষীর বাগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও পরে জানা যায় যে এটা অভিনেত্রীর নতুন একটি ব্যবসা। কৃত্রিম নখ নিয়ে সম্প্রতি স্টার্টআপ শুরু করেছেন শত্রুঘ্ন-কন্যা। তবে বিয়ে বা সম্পর্ক নিয়ে কখনই তিনি মুখ ফুটে কিছুই বলেননি। বরং সবসময় জানিয়েছেন মনের মানুষ পেলে বিয়ে করবেন তিনি। পাত্র হিসাবে বরাবরই নাম উঠে এসেছিল জাহির ইকবালের।

কে এই জাহির ইকবাল

জাহির ইকবাল একজন অভিনেতা। তবে সোনাক্ষীর চেয়ে তাঁর সফলতা অনেকটাই কম। নোটবুক ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ জাহিরের। যদিও সেই ছবি বক্সঅফিসে হিট হয়নি। জাহিরের দ্বিতীয় ছবি ডবল এক্স এল এখনও মুক্তি পায়নি। এই সিনেমায় সোনাক্ষী ও হুমা কুরেশিকে দেখা যাবে। শোনা গিয়েছে সলমনের কভি ইদ কভি দিওয়ালিতেও দেখা যাবে অভিনেতাকে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+