Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস ১০ : টেলিভিশনে প্রাক্তন পুত্রবধূর অভিযোগ, মুখ খুললেন যুবরাজ সিংয়ের মা

বিগ বস ১০ এর প্রতিযোগী তথা যুবরাজ সিংয়ের ভাইয়ের প্রাক্তন স্ত্রী আকাক্ষা শর্মা যুবরাজের মা শবনম সিংয়ের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ এনেছেন। আকাক্ষার মোটিভ নিয়ে এবার পাল্টা প্রশ্ন তুললেন শবনম সিং।

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : আকাক্ষা শর্মা, নাম বললে এখনই কেই ঠাহর করতে পারবেন না। কিন্তু যদি বলা যায়, যুবরাজ সিংহের ভাইয়ের প্রাক্তন স্ত্রী যিনি বিগ বস ১০-এর ইন্ডিয়াওয়ালে প্রতিযোগী হিসাবে বিগ বসের বাড়িতে ঢুকেছেন বললে চিনতে খুব একটা অসুবিধা হবে না।

বিগ বস ১০ প্রতিযোগী স্বামী ওমজি চড় মেরেছিলেন এক মহিলাকে, দেখুন ভিডিও

অনুষ্ঠানে পা রেখেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন আকাক্ষা। তিনি জানিয়েছিলেন মাত্র ৪ মাসের মেয়াদ ছিল তাঁর বিবাহিত জীবনের। এরপরই বিয়ে ভেঙে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। বেশি কিছু তথ্য না জানালেও প্রাক্তন শাশুড়ি তথা যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ এনেছিলেন, এমনকী শবনম সিং ছেলের অসফল বিয়ের জন্যও আকাক্ষাকে দায়ী করেছিলেন বলে জানিয়েছেন আকাক্ষা।

বিগ বস ১০ : টেলিভিশনে প্রাক্তন পুত্রবধূর অভিযোগ, মুখ খুললেন যুবরাজ সিংয়ের মা

প্রাক্তন পুত্রবধুর অভিযোগের একদিন পর এই বিষয় নিয়ে মুখ খুললেন যুবরাজের মা শবনম। বললেন, "প্রথমত বিষয়টি বিচারাধীন, ওর এই বিষয়ে কথা বলার অনুমতি নেই। এটি আদালত অবমাননা বলেই গৃহীত হবে। একটি পিটিশন আমি আদালতে দায়ের করেছি। সবাই ওর আসল উদ্দেশ্যটা বুঝতে পারছেন এবং সবাই জানে। আমাদের এই বিষয়ে কথা বলার অনুমতি নেই।"

জাতীয় টেলিভিশনের পর্দায় পরোক্ষভাবে আকাক্ষা প্রাক্তন শাশুড়ির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে শবনমের মন্তব্য, "কাউকে না কাউকে তো এই চাপটা নিতে হবে। যদি সেটা আমার আমার ওপর আসে ঠিক আছে, ভগবান ওর মঙ্গল করুন, আর কি ই বা বলতে পারি? ওর যা বলার আছে ওকে বলতে দিন। আমার ভাগেও অনেককিছু বলার আছে। কিন্তু আমি কাদা ছোঁড়াছুড়ির মধ্যে যেতে চাই না।"

বিগ বস ১০ : টেলিভিশনে প্রাক্তন পুত্রবধূর অভিযোগ, মুখ খুললেন যুবরাজ সিংয়ের মা

এর পাশাপাশি শবনমের ইঙ্গিত, বাবা-মায়ের কথা মতোই কাজ করছে আকাক্ষা। শবনমের বিস্ময়, "ওর যদি এসব করার বা বলার থাকত তাহলে আগেও করতে পারত। কিন্তু এখন একটা প্ল্যাটফর্মে পৌঁছতে হবে বলে ও এইসব কথা বলছে।"

আরও একধাপ এগিয়ে শবনমের অভিযোগ, "যারা আমায় চেনে তারা ভালভাবে জানে আমি এরকম কিছু করব না। সবার জানা উচিত বিচ্ছেদের আর্জি আদালতে আমরা প্রথমে দিয়েছিলাম। তার পিছনে যথেষ্ট মজবুত যুক্তি রয়েছে। যদি ওর মনে হয়ে থাকে আমি ওর প্রতি হিংসাত্মক ছিলাম, তাহলে ওর তখনই আমার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমার নামে মামলা দায়ের করতে পারত তখন।"

বিগ বস ১০ : টেলিভিশনে প্রাক্তন পুত্রবধূর অভিযোগ, মুখ খুললেন যুবরাজ সিংয়ের মা

এখনও আকাক্ষা ও যুবরাজের ভাই জোহরাবরের বিবাহ বিচ্ছেদের মামলা বিচারাধীন, তবে বিগ বসের বাড়িতে আকাক্ষার মুখ থেকে এই বিষয়ে আরও কিছু শুনতে পাওয়ায় আশায় দর্শক।

এরই মধ্যে ডিসেম্বরে যুবরাজ নিজেও হেজল কিচের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন। আকাক্ষার পদক্ষেপ যুবরাজ ও হেজলের জীবনে কোনও সমস্যা তৈরি করবে কি না তা সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+