যুবরাজের অবসরের খবর পেতেই কোন বার্তা দিলেন প্রাক্তন প্রেমিকা কিমের! পোস্ট ট্রেন্ডিং-এ

যুবরাজ যখন তাঁর কেরিয়ারে জনপ্রিয়তার শিখরে, ঠিক সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত তাঁর সঙ্গে সম্পর্ক চলছে এক বলিউড সুন্দরীর।

যুবরাজ যখন তাঁর কেরিয়ারে জনপ্রিয়তার শিখরে, ঠিক সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত তাঁর সঙ্গে সম্পর্ক চলছে এক বলিউড সুন্দরীর। পরবর্তীকালে জনসমক্ষে নিজেরাও সেই সম্পর্কের কথা জানায় যুবরাজ সিং ও কিম শর্মা। বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে তাঁদের ঘুরে বেড়াতেও দেখা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক আর টেকেনি। বিচ্ছেদ হয় যুবরাজ-কিমের। যুবরাজ সঙ্গে বিয়ে হয় হেজেলের। আর কিমও নিজের সংসার গড়ে নেন অন্যভাবে। যুবরাজের অবসরবার্তা শুনেই কিম শর্মা কী বললেন দেখে নেওয়া যাক।

যুবরাজের অবসর ও বলিউড

যুবরাজের অবসর ও বলিউড

যুবরাজের অবসর ঘোষণা হতেই একাধিক বলিউড সেলেব টুইট বার্তা জানান যুবিকে। যুবির প্রাপ্তির তালিকা নিয়ে সকলেই তাঁকে অভিনন্দন জানান। আর এই তালিকায় ছিলেন, অভিনেত্রী তথা যুবরাজের প্রাক্তন প্রেমিকা কিম শর্মাও।

কিমের বার্তা

এদিন টুইট বার্তায় কিম শর্মা জানান,'যুবরাজ ভালো খেলেছ। ..খেলার কিছু অসামান্য মুহূর্তকে স্ট্যান্ডিং অভিয়েশন জানাই..' পাশাপাশি যুবরাজ ও হেজে কিচের দাম্পত্যের প্রতি শুভেচ্ছা বার্তাও জানান কিম।

যুবরাজকে বার্তা হেজেলের

অবসর ঘোষণার দিন যুবরাজের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী হেজেল কিচ। হেজেরও এদিন যুবরাজকে অভিনন্দন ও কুর্ণিশ জানিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+