যুবরাজ ক্রিকেট থেকে অবসর নিয়ে চাকরি পেলেন কোথায়! স্টারের 'ব্লকবাস্টার এন্ট্রি'র ভিডিও ভাইরাল
ক্রিকেটে যুবরাজ সিংকে নিয়ে এমন দৃশ্য তো আর দেখা যাবেন না, তবে অভিনয়ের ২২ গজে যুবি এবার বোমা ফাটাতে চলেছেন বলে দাবি তাঁর গুণমুগ্ধদের!
২২ গজের টানটান পিচ তৈরি.. অপেক্ষা .. উনি আসবেন আর পর পর ছয় মারবেন! না, ক্রিকেটে যুবরাজ সিংকে নিয়ে এমন দৃশ্য তো আর দেখা যাবেন না, তবে অভিনয়ের ২২ গজে যুবি এবার বোমা ফাটাতে চলেছেন বলে দাবি তাঁর গুণমুগ্ধদের!

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। যা রীতিমতো মন খারাপ করে দিয়েছিল তাঁর গুণমুগ্ধদের। আর এবার যুবিল রয়্যাল এন্ট্রি হতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়। অভিনয়ে পা রাখতে চলেছেন বাঁহাতি ক্রিকেটস্টার যুবরাজ। আগামী ২৯ জুন থেকে হটস্টারে সম্প্রচারিত হতে চলেছে 'দ্য অফিস'। এই ওয়েব সিরিজে রয়েছেন মুকুল চড্ঢা। আর তাঁর অফিসে ইন্টারভিউ দিতে দেখা গেল যুবিকে। কিন্তু সেখানে ঢুকে কী ঘটে গেল, তা তুলে ধরল ভিডিও!
Yuvi Retires. Chaddha Hires. Will he take up the Wilkins Chawla Challenge? #TheOfficeIndia@YUVSTRONG12 @mukulchadda @thegopaldatt pic.twitter.com/DzJQ6pNJzG
— Hotstar Specials (@HotstarSpecials) June 29, 2019
শো নিয়ে আশাবাদী যুবি নিজেও। এই শোয়ে অভিনয় করে যে তিনি বেশ খুশি তা জানাতে ভোলেননি 'ছয় ছক্কার' সম্রাট। তবে এবার অফিসিয়ালি তিনি বলিউডে এন্ট্রি নেবেন কী না তা নিয়ে যদিও মুখ খুলতে চাননা ক্রিকেটস্টার।












Click it and Unblock the Notifications