Youtuber Devraj Patel Death: মৃত্যুর চার ঘণ্টা আগে করা ভিডিওতে চাঞ্চল্যকর ইঙ্গিত! কী বলেছিলেন দেবরাজ?
Youtuber Devraj Patel Death: প্রয়াত বিখ্যাত ইউটিউবার ও কমেডিয়ান দেবরাজ প্যাটেল! পথ দুর্ঘটনায় ছত্তিসগড়ের এই ইউটিউবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুতগতিতে পিছন থেকে আসা একটি ট্রাক বাইককে ধারা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবরাজের।
ঘটনাটি রায়পুরের তেলিবান্ধা থানা এলাকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েকদিন আগেই ইউটিউবার ও কমেডিয়ান দেবরাজের ( Devraj Patel Death) একটিও ভিডিও ভাইরাল (Youtuber ) হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে দেখা করতে দেখা যাচ্ছে তাঁকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেবরাজকে ( Devraj Patel Death) বলতে শোনা যাচ্ছে, ছত্তিসগড়ে দুটি মানুষ জনপ্রিয়। একজন আমি এবং আরেকজন আমার কাকা। আর তা শুনে একেবারে লুটোপুটি অবস্থা মুখ্যমন্ত্রী বাঘেলের। পথে দুর্ঘটনায় দেবরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুগামী। সে যে নেই কেউ বিশ্বাস করতে পারছে না। সবথেকে বড় ব্যাপার ভয়াবহ পথ দুর্ঘটনার চার ঘন্টা আগে দেবরাজ একটি ভিডিও তৈরি করেছিল।
“दिल से बुरा लगता है” से करोड़ों लोगों के बीच अपनी जगह बनाने वाले, हम सबको हंसाने वाले देवराज पटेल आज हमारे बीच से चले गए.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) June 26, 2023
इस बाल उम्र में अद्भुत प्रतिभा की क्षति बहुत दुखदायी है.
ईश्वर उनके परिवार और चाहने वालों को यह दुःख सहने की शक्ति दे. ओम् शांति: pic.twitter.com/6kRMQ94o4v
শুধু তাই নয়, সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে। চাঞ্চল্যকর সসেই ভিডিওতে সবাইকে বাই বলতে শোনা যাচ্ছে দেবরাজকে! তাহলে কি সে কিছু আন্দাজ করতে পেরেছিল? নাকি শুধুমাত্র ভিডিওর জন্যে তাঁর সেই বার্তা। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘাতল ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা যাচ্ছে।
পুলিশ জানাচ্ছে, দেবরাজের একবন্ধু বাইক চালাচ্ছিল। পিছন থেকে ট্রাক ধাক্কা মারতেই ছিটকে পরেন দেবরাজ প্যাটেল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যদিও কপাল জোরে বেঁচে গিয়েছেন দেবরাজের বন্ধু। তবে তাঁর আঘাত খুবই গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২০২১ সালে বিখ্যাত ইউটিউবার ভুবন বামের সঙ্গে একটি কমেডি ড্রামা ওয়েব সিরিজ ধিন্ধোরাতে কাজ করেছিলেন।
দেবরাজের মৃত্যুতে ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন, খবর শুনে আমি খুবই মর্মাহত! কোটি মানুষের মাঝে নিজের জায়গা করে নেওয়া দেবরাজ প্যাটেল আজ আমাদের ছেড়ে চলে গেলেন। পরিবারের পাশে দাঁড়ানোর কথাও মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন।
ইউটিউবে চ্যানেলে দেবরাজের চার লাখেরও বেশি সাবস্ক্রাইবার। এমনকি ইনস্টাগ্রামে ৫৭ হাজার মানুষ মানুষ তাঁকে ফলো করেন। একটা ভিডিও আপলোড করা মানে মিনিটে কয়েক হাজার দর্শক তা দেখেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications