Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোনা জিতল যিশু সেনগুপ্তের ছোট মেয়ে জারা, গর্বিত বাবা মা

সোনা জিতল জারা

যিশু সেনগুপ্তের সময়টা সবদিক থেকেই বেশ ভালো যাচ্ছে। এই দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর ও সোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ্যায় অভিনীত ছবি বাবা বেবি ও। আর ফিল্ম রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই ফাটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। শুধু তাই নয়, এই সিনেমা রিলিজ হওয়ার আগে বাবা বেবি ও'র গান 'এই মায়াবী চাঁদের রাতে' এককথায় সুপারহিট গান হিসেবে সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মাত্র কয়েকদিনেই গানের ভিউয়ার সংখ্যা মিলিয়নের কোটায় গিয়েছে। আর এবার রিলের পাশাপাশি রিয়েল লাইফেও খুশির খবর এল যিশু সেনগুপ্তের পরিবারে।

সোনার মেয়ে জারা

সোনার মেয়ে জারা

সকলেই জানেন যে তারকা অভিনেতা যিশু সেনগুপ্তের দুই মেয়ে সারা আর জারা। দুই মেয়েকে তিনি এতটাই ভালোবাসেন যে তাঁর দুই হাতে দুই মেয়ের নামে ট্যাটুও করিয়েছেন যিশু সেনগুপ্ত। আর মেয়েরাও নেহাত বাবার থেকে কম কিছু নন। ছোট বয়স থেকেই বেশ মেধাবী ও গুণী কন্যা যিশুর দুই মেয়ে। আর এবার সোনা জিতে জারা সেনগুপ্ত প্রমান করে দিল যে তারকা বাবা মায়ের সন্তান হলেই সে শুধুমাত্র একজন অভিনেতা বা অভিনেত্রীই নয়, বরং একজন সফল মেধাবী পড়ুয়াও হতে পারে।

তাৎক্ষণিক বক্তৃতা

তাৎক্ষণিক বক্তৃতা

যিশু সেনগুপ্তের ছোট কন্যা জারার স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল বাংলা ভাষায় বক্তৃতা প্রতিযোগিতার। সেখানেই অংশ নিয়েছিল জারা। আর এই প্রতিযোগিতায় নিজের স্কুলের সব ছাত্র ছাত্রীদের হারিয়ে সোনা জিতে নিয়েছে সে। আর এই খবর সকলকে জাবিয়েছেন জারার মা অর্থাৎ যিশুর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। নিজের স্যোশাল মিডিয়া সাইটে এই খবর শেয়ার করে নীলাঞ্জনা।

 ধন্যবাদ শ্রীজাত

ধন্যবাদ শ্রীজাত

মেয়ে জারার এই সাফল্যের জন্য অন্যতম কাণ্ডারি হিসেবে নীলাঞ্জনা ধন্যবাদ জানিয়েছেন কবি তথা চিত্রনাট্যকার শ্রীজাতকে। জারার জন্য শ্রীজাতর লেখা কবিতার বই উপহার হিসেবে পাওয়ার পরেই নাকি জারার বাংলা আরও ভালো হয়েছে, এমনটাই মত নীলাঞ্জনার। তবে ইতিমধ্যেই পর্দায় হাতেখড়ি হয়ে গিয়েছে দুই বোনেরই। সৃজিত মুখার্জীর 'উমা' সিনেমায় মুখ্য চরিত্র ছিল যিশুর বড় মেয়ে সারার। কিন্তু সেখানেই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছে জারাও। কিন্তু লেখাপড়ার জন্য এখন তারা পর্দা আর কাজ থেকে দূরে আছে।

বাবা বেবি ও যিশু

বাবা বেবি ও যিশু

বর্তমানে অন্য ধারার ছবি মানেই তাতে তারকা অভিনেতা যিশু সেনগুপ্ত মাস্ট। আর তাঁর নতুন সিনেমা 'বাবা বেবি ও'তে একজন সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করেছেন যিশু। রিয়েল লাইফের অভিজ্ঞতা রিল লাইফে বহু কাজে লেগেছে বলে একাধিক সাক্ষাৎকারে জাবিয়েছেন যিশু। পর্দার ওপরেও একজন ভালো বাবা হওয়ার সব গুণ নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন যিশু সেনগুপ্ত। আর এই সরস্বতী পুজোয় রিলিজ হওয়ার পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে বাবা বেবি ও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+