‘তুমি সবসময় আমাদের গর্ব থাকবে,’ রাখির দিন সুশান্ত সিংয়ের স্মরণে পোস্ট বোন শ্বেতার
‘তুমি সবসময় আমাদের গর্ব থাকবে,’ রাখির দিন সুশান্ত সিংয়ের স্মরণে পোস্ট বোন শ্বেতার
সোমবার রাখি বন্ধন উৎসব। আর এইদিন সব বোন/দিদিরাই তাঁদের ভাইদের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু, সুস্থ শরীরের কামনা করেন। গত ১৪ জুন প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। দুই দিদি এদিন তাঁদের প্রিয় ভাইয়ের হাতে রাখী পরাতে পারলেন না। সোমবার শ্বেতা সিং কির্তি রাখি উৎসব উপলক্ষ্যে তাঁর ভাই সুশান্তের স্মরণে আবেগপ্রবণ লেখা লেখেন।

শ্বেতা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সোমবার ছোটবেলা ও কিশোর বয়সের কিছু পুরনো ছবি শেযার করেন, যেখানে দেখা যাচ্ছে সুশান্তের হাতে রাখি পরাচ্ছেন তাঁর বোনেরা এবং সুশান্তকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং সেটা তাঁর মা দেখছেন। শ্বেতা লেখেন, 'শুভ রাখি বন্ধন আমার মিষ্টি বেবি, খুব ভালোবাসি আমি আপনাকে জান আর সবসময় এই ভালোবাসা থাকবে। তুমি আমাদের গর্ব ছিলে, থাকবে।’

প্রসঙ্গত গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে পুলিশ দাবি করলেও তাঁর পরিবার এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। সম্প্রতি সুশান্তের তদন্ত যেন সঠিকভাবে হয় তারপ জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন শ্বেতা। মুম্বই ও বিহার পুলিশ এই ঘটনার তদন্ত করছে।












Click it and Unblock the Notifications