এই বলিউড তারকাদের অজানা গোপন কথা জানলে অবাক হবেন আপনিও
বলিউড তারকাদের অজানা গোপন কথা
বলিউড তারকাদের জীবন যেমন রঙীন তেমনই তাঁদের নিয়ে কেচ্ছা–কেলেঙ্কারির গল্প প্রায়শই শোনা যায়। বলিউড তারকাদের জীবনেও রয়েছে বেশ কিছু গোপন কথা, যা হয়ত দর্শক হিসাবে আপনি জানেনও না। কিন্তু সেই কথা ফাঁস হওয়ার পর আপনিও হতভম্ব হয়ে যাবেন।

রণবীর সিং ১২ বছর বয়সেই ভার্জিনিটি হারিয়েছিলেন
এক সাক্ষাতকারে রণবীর সিং তাঁর জীবনের সবচেয়ে গোপন তথ্য ফাঁস করেন। তিনি তাঁর প্রথম যৌন সহবাসের কথা সকলের সামনে আনেন। রণবীর জানান তিনি যখন ১২ বছরের তখন তাঁর চেয়ে বড় এক মহিলার সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়। এক বছর আগে এক কন্ডোম বিজ্ঞাপনের প্রচারে এসে তিনি নিজের ব্যাপারে এই তথ্য ফাঁস করেন।

শাহিদ–করিনার ব্রেক–আপের কারণ সইফ আলি খান?
একসময় শাহিদ কাপুর ও করিনা কাপুরের সম্পর্ক বি-টাউনে সবচেয়ে চর্চিত বিষয় ছিল। তবে শাহিদ ও করিনার ব্রেক-আপের পেছনে করিনার মা ববিতা ও সইফ আলি খানের গুরুত্বপূর্ণ ভূমিকান ছিল বলে শোনা যায়। রিপোর্ট অনুযায়ী, করিনার মা ববিতা একেবারেই পছন্দ করতেন না শাহিদকে। শাহিদ ও ববিতার মধ্যে এই সম্পর্ক নিয়ে একদিন দারুণ তর্ক হয়। শোনা যায় এই সবের কারণেই করিনা এই সম্পর্ক ভেঙে দেন এবং সইফের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে শুরু করেন। এরপরের ঘটনা সকলেরই জানা।

প্রিয়াঙ্কা চোপড়াকে স্ট্রিপ দেখাতে বলা হয়
প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আত্মজীবনী 'আনফিনিশড'-এ প্রকাশ করেন যে তাঁকে একটি সিনেমার জন্য স্ট্রিপ দেখানোর কথাও বলা হয়েছিল। প্রিয়াঙ্কা লিখেছেন, 'সেই পরিচালক এরপর আমার স্টাইলিস্টের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন। আর আমরার সামনেই ফোনালাপে বলেছিলেন, যাই হোক না কেন, চাড্ডি (প্যান্টি) যেন দেখা যায়। নয়তো লোক ছবি দেখতে কেন আসবে।' নিজের বইতে সেই পরিচালকের নাম প্রকাশ না করলেও প্রিয়াঙ্কা লিখেছেন, সে সময় সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন সলমন খান। আর প্রিয়াঙ্কা এরকম কথা শুনে অস্বস্তি বোধ করছেন বুঝতে পেরে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেছিলেন।

আমির খানের অবৈধ সন্তান
গুজব এও রয়েছে যে আমির খানের সঙ্গে গোপন সম্পর্ক ছিল ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের এবং তাঁদের একটি সন্তানও রয়েছে।

গোবিন্দা ও রাণী মুখ্যার্জির সম্পর্ক
শোনা যায় যে হদ কর দি আপনে ছবির শুটিংয়ের সময় গোবিন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাণী মুখ্যার্জি। জানা গিয়েছে যে একজন সাংবাদিক রাণী মুখ্যার্জির ঘরে ঢুকেছিলেন তাঁর সাক্ষাতকার নেওয়ার জন্য এবং সেখানেই অন্য একটি ঘরে গোবিন্দাকে দেখতে পান। গুজব রটে যে রাণী ও গোবিন্দা একসঙ্গে রাত কাটান। গোবিন্দা স্ত্রী সুনীতা আহুজা যখন এই সম্পর্কের কথা জানতে পারেন তখন তিনি রাণী মুখ্যার্জি শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

হরমন বাওয়েজা ধরা পড়ে যান প্রিয়াঙ্কার কাছে
লাভ স্টোরি ২০৫০ ছবিতে অভিনয় করার সময়ই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হরমন বাওয়েজা ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে মনে করা হয় যে হরমনের বলিউডে অসফল কেরিয়ারের কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর ব্রেক আপ হয়। যদিও এটা সত্যি নয়। প্রিয়াঙ্কার কাছে হরমন ধরা পড়ে যান অন্য দুই মহিলার সঙ্গে আফ্রিকার একটি হোটেলে। যা নিয়েই দু'জনের মধ্যে দুরত্বের সৃষ্টি হয়।

সঞ্জয় দত্তকে নেশা মুক্তি করতে সহায়তা করেছিলেন মাধুরী দীক্ষিত
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার ক্যান্সারে মৃত্যুর পর অভিনেতাকে প্রায়শই মাধুরী দীক্ষিতের সঙ্গে দেখা যেত। সঞ্জয় দত্তকে তাঁর নেশাগ্রস্ত জীবন থেকে বের করে আনার জন্য সাহায্য করেছিলেন মাধুরী। তবে তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি।












Click it and Unblock the Notifications