বড় পর্দায় সাহস দেখালেও জানেন কি বাস্তবে এই জনপ্রিয় অভিনেত্রীদের কিসে অকুতো ভয় রয়েছে
এই জনপ্রিয় অভিনেত্রীদের কিসে অকুতো ভয় রয়েছে
সিনেমায় যতই সাহসিকতা দেখাক না কেন বাস্তবে কিন্তু দক্ষিণী সিনেমার অভিনেত্রীরাও অনেক জিনিসে ভয় পান। তাঁদের এ ধরনের অদ্ভুত আতঙ্ক বা ভয় দেখলে আপনিও অবাক হবেন। কিন্তু সিনেমায় তাঁরা অবলীলায় সেইসব ভয়কে অতিক্রম করে অভিনয় করেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন দক্ষিণী তারকার কিসে কিসে ভয় রয়েছে।

সামান্থা আক্কিনেনি
ফ্যামিলি ম্যান ২-থে সামান্থার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। তিনি বাস্তব জীবনে সাপে খুব ভয় পান বলে জানা গিয়েছে।

রশ্মিকা মন্দানা
তিনি জাতীয় ক্রাশ ভারতের। তাঁর দুষ্টু-মিষ্টি সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। কিন্তু এটা জানেন কি রশ্মিকা উচ্চতাকে ভীষণভাবে ভয় পান।

কাজল আগরওয়াল
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজল আগরওয়াল খুবই মিষ্টি একজন অভিনেত্রী। প্রকৃতির মধ্যে পাখিদের মতো সুন্দর প্রাণী আর নেই। কিন্তু কাজল পাখিদের ভয় পান। কাজলের পাখিদের নিয়ে ফোবিয়া রয়েছে। কি আশ্চর্য তাই না।

সাই পল্লবী
দক্ষিণের সিনেমায় সাই পল্লবী খুবই পরিচিত একটি নাম। বড় পর্দায় জমিয়ে অভিনয় করলেও সাই পল্লবীর ফোবিয়া রয়েছে মঞ্চে। অখচ তাঁর বড় পর্দায় অভিনয় দক্ষতা দেখলে মনেই হবে না। তিনি মঞ্চে কোনও অভিনয় বা পারফর্ম করতে ভয় পান।

তাপসী পান্নু
বলিউড ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় নাম হল তাপসী পান্নু। কিন্তু মজার বিষয় হল তিনি ভূতে ভয় পান। বাস্তব জীবনে আদৌও ভূতের অস্তিত্ব আছে কিনা এখনও সেটাই প্রমাণিঅত নয়। তবে তাপসী কোথাও অজানা জায়গায় গেলে রাতে একা একা কোথাও বেরোন না, কারণ তাঁর ভূতে ভয় রয়েছে। বিষয়টা কিন্তু অনেকেই জানেন না।

তামান্না
তামান্না খুবই সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী। কিন্তু রশ্মিকার মতো তাঁরও উচ্চতায় ভয় রয়েছে।

ঐশ্বর্য রাজেশ
ঐশ্বর্য রাজেশ একজন প্রেজেন্টার হিসাবে নিজেকে পরিচিত করেছিলেন। কিন্তু তারপর তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করতে শুরু করেন। তাপসীর মতো তিনিও ভূতে ভয় পান।

শ্রিয়া সরন
তামিল ছবির পাশাপাশি বলিউডে আওয়ারাপন ও দৃশ্যম ছবিতেও অভিনয় করেছেন শ্রিয়া। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের ভিড় দেখা গেলেও তিনি নিজে ভিড় থেকে দূরে থাকতেই পছন্দ করেন।

নন্দিতা শ্বেতা
এখনও পর্যন্ত নন্দিতা ৩২টি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তিনিও সাপে ভীষণভাবে ভয় পান।












Click it and Unblock the Notifications