অভিনেত্রীদের বিয়ের পোশাকের দাম জানেন, আপনার বিয়ের বাজেটও লজ্জা পাবে

বিয়ে সব মানুষের কাছেই এক বিশেষ অধ্যায়। যেখানে জীবন এক মোড় থেকে অন্য মোড়ে নিয়ে যায়।

বলিউড ডিভাদের আমরা সবসময়েই দেখে থাকি। তা সে অনস্ক্রিন হোক বা অফ স্ক্রিন হোক। তাঁদের ফ্যাশন সচেতনতা সবসময়েই ফ্যানদের মন কেড়ে নেয়। এই স্পেশাল লেডিস-রা তাঁদের ফ্যাশন নিয়ে যতটা সচেতন তাঁর চেয়ে বেশি সচেতন নিজেদের বিয়ের পোশাক চয়নে। বিয়ের দিনটা জীবনে সবসময়েই স্পেশাল। জীবনের এক মোড়ে দাঁড়িয়ে নতুন জীবনকে বেছে নেওয়ার পোশাকটাও তো হওয়া চাই স্পেশাল। বলিউড ডিভা -দের লেহঙ্গা সর্বনিম্ন শুরু হয় ৭-৮ লক্ষ টাকা থেকে।

অনুষ্কা-র বিয়ের পোশাক

অনুষ্কা-র বিয়ের পোশাক

সব্যসাচীর অপূর্ব ডিজাইন করা লেহঙ্গাটি প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা -র মধ্যে পড়েছে। পিঙ্ক রঙের এই লেহঙ্গার ওপর ছিল প্রজাপতি ও ফুলের দারুণ সব হাতের কাজ। টাস্কানি তে বিরাট অনুষ্কার বিয়ে এখন সকলের মুখে মুখে। সূত্রের খবর এই টাকাটি সাধারণভাবে লেহঙ্গাটি নেওয়া হলে এই দাম হয়। কিন্তু যদি গ্রাহক নিজের কিছু বিশেষ বৈশিষ্ট্য করাতে চান ,তাঁদের ৪০ লক্ষ টাকা অবধি হতে পারে। বুঝতেই পারছেন তো হেভিওয়েট বিয়ের, হেভিওয়েট পোশাক আর কী।

শিল্পা শেট্টি-র বিয়ের পোশাক

শিল্পা শেট্টি-র বিয়ের পোশাক

অনুষ্কার বিয়ের পোশাক আবার উস্কে দিয়েছে আরও কিছু বিয়ের রাজকীয় পোশাক ও তাঁদের দামের গল্প। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি। নিজের বিশেষ দিনটিকে বিশেষ করতে লাল রঙের পোশাক বেছেছিলেন শিল্পা। তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা লাল লেহঙ্গায় ছিল ৮০০০ সারাওয়স্কি। শাড়ির মূল্য মাত্র ৫০ লক্ষ টাকা। পিছিয়ে নেই শিল্পার এনগেজমেন্ট রিংয়ের দামও। সেটি মাত্র ৩ কোটি টাকা। শিল্পা -র বিয়ের রূপকে পরিপূর্ণতা দিয়েছিল আনকাট হিরে ও পান্নার গয়নার সেট। তার দাম নিয়ে আর নয় নাই বা মুখ খুললাম।

ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে-র পোশাক

ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে-র পোশাক

অমিতাভ বচচনের পরিবারের বধূ হয়েছিলেন ঐশ্বর্য। অভিষেকের সঙ্গে বিয়ে ঘিরে ছিল মিডিয়ার নজর, গ্ল্যামারের ঝলকানি। বিশ্বসুন্দরীর সঙ্গে অভিষেকের বিয়েতেও নজর কেড়েছিল ঐশ্বর্যের পোশাক। নীত লুল্লা -র ডিজাইন করা ৭৫ লক্ষ টাকা-র লেহঙ্গা পড়েছিলেন তিনি। পুরোটাতেই ছিল সারাওয়স্কি ও সোনার কাজ। ফ্যানি খানের এর সঙ্গে পড়েছিলেন ২২ ক্যারেট সোনার গয়না।

করিনা কাপুর খানের বিয়ের পোশাক

করিনা কাপুর খানের বিয়ের পোশাক

আরও এক হেভিওয়েট বিয়ে নাম শুনেই বুঝতে পারছেন । কাপুর পরিবারের মেয়ে ও মনসুর আলি খান পতৌদির পরিবারের ছেলে-র সাত পাকে বাঁধা পড়েছিলেন। করিনা নিজের বিয়ের দিন তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুরের বিয়ের পোশাকটিই রি-ক্রিয়েট করে পড়েছিলেন। রিসেপশানের জন্য তার পোশাক ডিজাইন করেছিলেন মণীশ মালহোত্রা। পোশাকের মূল্য মাত্র ৫০ লক্ষ টাকা। এর সঙ্গে পড়েছিলেন হিরের নেকলেস।

জেনেলিয়া ডি সুজা দেশমুখের বিয়ের পোশাক

জেনেলিয়া ডি সুজা দেশমুখের বিয়ের পোশাক

২০১২ সালে মহারাষ্ট্রের প্রয়াত মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখ পরিবারের ছেলের বউ হয়েছিলেন জেনেলিয়া ডি সুজা।
ট্র্যাডিশানাল মারাঠি বিয়ে হয়েছিল এই সুন্দরীর। ১৭ লক্ষ টাকা -র লেহঙ্গা পড়েছিলেন তিনি। লেহঙ্গার বর্ডার ছিল সোনার সুতো দিয়ে কাজ করা নীতা লুল্লার পোশাক পড়েছিলেন হৃতেশ দেশমুখের পত্নী। এর সঙ্গে জেনেলিয়া পড়েছিলেন ট্র্যাডিশানাল মারাঠি জুয়েলারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+