Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিপাকে ইয়ো ইয়ো হানি সিং, তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন স্ত্রী শালিনী

ইয়ো ইয়ো হানি সিংএর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ

বলিউডের জনপ্রিয় র‌্যাপার–গায়ক ও অভিনেতা ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। হানি সিংয়ের স্ত্রী শালিনী তলওয়ার তাঁর বিরুদ্ধে যৌন হিংসা, গার্হস্থ্য হিংসা, আর্থিক হেনস্থা ও মানসিক হেনস্থার অভিযোগ করেছেন। দিল্লির তিস হাজারি আদালতে '‌গার্হস্থ্য হিংসা আইনে মহিলাদের সুরক্ষা’‌–র আওতায় অভিযোগ দায়ের করেন শালিনী। মঙ্গলবার ৩ অগাস্ট তিস হাজারি আদালতে এই অভিযোগ দায়ের হয়েছে হানি সিংয়ের বিরুদ্ধে।

গার্হস্থ্য হিংসার অভিযোগ

গার্হস্থ্য হিংসার অভিযোগ

হানি সিংয়ের স্ত্রী শালিনীর পক্ষ থেকে করণজওয়ালা অ্যান্ড কোং থেকে আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে ও জিজি কাশ্যপ দাঁড়িয়েছেন। আদালত ২৮ অগাস্টের মধ্যে নিজের জাবাবদিহি জানাতে বলেছে হানি সিংকে। হানি সিংয়ের স্ত্রী তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়েরের পরপরই আদালতের তরফে নোটিস পাঠানো হয় গায়ককে। আদালতের পক্ষ থেকে শালিনী ও হানি সিংয়ের যৌথ সম্পত্তি নিষ্পত্তির ওপর স্থগিতাদেশ জারি করে আদালত। যদিও হানি সিংয়ের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 ২০১৪ সালে জানান তিনি বিবাহিত

২০১৪ সালে জানান তিনি বিবাহিত

২০১৪ সালে হানি সিং ইন্ডিয়া রস্টার নামে এক রিয়্যালিটি সোয়ের পর্বে তাঁর স্ত্রীয়ের সঙ্গে পরিচয় করে দেন। বলিউডের মেগা প্রজেক্টে কাজ করার আগেই হানি সিং বিয়ে করে নিয়েছিলেন এই খবর তাঁর ভক্তদের অবাক করেছিল।

হানি সিংয়ের ঊর্ধ্বমুখী কেরিয়ার

হানি সিংয়ের ঊর্ধ্বমুখী কেরিয়ার

ইয়ো ইয়ো হানি সিংহের আসল নাম হিরদেশ সিং। কোনও গডফাদার ছাড়াই বলিউডে র‌্যাপার-গায়ক হিসাবে নিজের খ্যাতি অর্জন করেছিলেন হানি সিং। খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউবার হানি হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রথম সারির গায়কদের মধ্যে এক জন। ব্লু আইস হিপনোটাইস, লাভ ডোজ, পার্টি উইথ দ্য ভূতনাথ, ব্লু হ্যায় পানি পানি, কেয়ার নেই করদা, ডোপ শোপ, দেশি কলাকার, চার বোতল ভদকা, দিল চোরি সদা হো গয়া সহ বহু জনপ্রিয় গান গেয়েছেন হানি।

দু’‌বছরের জন্য গায়েব ছিলেন

দু’‌বছরের জন্য গায়েব ছিলেন

কেরিয়ারের শীর্ষে থাকাকালিন হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান হানি সিং। আচমকাই তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছবি ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায়। জানা যায়, চণ্ডীগড়ের একটি হাসপাতালে হানি ভর্তি ছিলেন সে সময়। অতিরিক্ত মাদক সেবনে অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজেকে সুস্থ করে তুলতেই চিকিৎসা করাচ্ছিলেন। টানা দু'বছর ওই একটি মাত্র ছবি ছাড়া হানির এক ঝলকও দেখতি পাননি কেউ। দু'বছর পর নিজেই সকলের সামনে হাজির হন তিনি। সবাইকে অবাক করে দিয়ে তাঁর অদৃশ্য হয়ে যাওয়ার কারণ জানান। এক সাক্ষাৎকারে হানি জানিয়েছিলেন, তিনি বাইপোলার ডিজঅর্ডার-এ আক্রান্ত হয়েছিলেন। তারই চিকিৎসা করাচ্ছিলেন। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সকলের সামনে হাজির হয়েছেন। তবে এই দু'‌বছরের মধ্যে হানি সিংয়ের বিকল্প বাদশা চলে এসেছেন। এখন হানিকে নিয়ে আগের মতো উত্তেজনা ভক্তদের মধ্যে নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+