Year Ender 2024: ২০২৪ সালে মুক্তি পাওয়া কোন কোন হরর-কমেডি ছবি ভালো ব্যবসা করেছে? জেনে নিন
২০২৪ সালে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি হরর-কমেডি। মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কোটি টাকার ব্যবসা করেছে ভারতের বেশ কয়েকটি ছবি। যার মধ্যে রয়েছে অন্যতম কিছু হরর কমেডি, যেগুলি মুক্তির পরই বক্স অফিস কাঁপিয়েছে। এমনই কিছু ছবি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বক্স অফিসে বিরাট সাফল্য পাওয়া হরর কমেডি ছবিগুলির মধ্যে রয়েছে 'মুঞ্জিয়া', 'স্ত্রী ২', 'ভুল ভুলাইয়া ৩', 'কাকুড়া'।

- মুঞ্জিয়া
এই বছরের শুরুর দিকেই বক্স অফিসে মুক্তি পেয়েছিল 'মুঞ্জিয়া'। এই ছবিটি মুক্তির পর সহজেই দর্শকের মন জয় করে নিয়েছিল। 'মুঞ্জা' বক্স অফিসে এমন আলোড়ন ফেলেছিল, যে সবাই হতবাক হয়ে গিয়েছিল। বক্স অফিসে 'মুঞ্জিয়া' দারুণ আয় করেছিল। ৩০ কোটি ব্যায় করে তৈরি হয়েছিল এই ছবি। 'মুঞ্জিয়া'র বিশ্বব্যাপী বক্স অফিস আয় প্রায় ১৩২ কোটি টাকা।
- স্ত্রী ২
শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী ২' মুক্তি পেয়েছে চলতি বছরেই। ১৫ অগাস্ট মুক্তি পাওয়া এই ছবির পাশাপাশি মুক্তি পেয়েছিল আরও দুটি বড় ছবি। তবে সব ছবিকে ছাপিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিল 'স্ত্রী ২'। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। 'স্ত্রী ২' হল এখনও পর্যন্ত বছরের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ৫০ কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি। তবে, 'স্ত্রী ২'-এর বিশ্বব্যাপী আয় ৮৪০ কোটি টাকা।
- ভুল ভুলাইয়া ৩
কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া ২' মুক্তি পেয়েছে চলতি বছরে। এই ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ভুল ভুলাইয়ার তিন নম্বর পার্টটা মুক্তি পেয়েছে এবছরের দীপাবলিতে। ভয় ও হাসির সংমিশ্রণে তৈরি হয়েছে এই ছবি। ভুল ভুলাইয়া ৩-এর বাজেট ছিল ১৫০ কোটি টাকা। এখনও পর্যন্ত এটি বক্স অফিসে আয় করেছে ৪২১ কোটি টাকা।
- কাকুড়া
সোনাক্ষী সিনহা অভিনীত 'কাকুড়া' মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এটি হরর কমেডি ছবিগুলির মধ্যে অন্যতম একটি ছবি। হরর কমেডি ছবি দেখতে যাঁরা পছন্দ করেন, এই ছবি সহজেই তাঁদের মন জয় করে নিয়েছে। ওটিট প্ল্যাটফর্মে যেকোনো সময় এটি দেখা যেতে পারে। এই ছবিটিও ভালো ব্যবসা করেছে।












Click it and Unblock the Notifications