Year Ender 2024: বক্স অফিসে রাজত্ব করা এবছরের সেরা ব্লকবাস্টার সিক্যুয়েল কোনগুলি?

২০২৪ শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। তারপরই চলে আসবে নতুন বছর। তাঁর আগে একবার ফিরে দেখা যাক এবছরের ব্লকবাস্টার ছবি গুলি। ছবি গুলি শুধু যে মানুষের মন জয় করেছে, তেমনটা নয় আয়ও বেড়েছে রেকর্ড হারে।

কিছু সিনেমা রয়েছে নতুন, আবার কিছু রয়েছে সিক্যুয়েল। কিন্তু সিক্যুয়েলেও দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছে এই ছবি গুলি। চলুন বছরের সেরা সব সিক্যুয়েল রিলিজের বিস্তারিত দেখে নেওয়া যাক এবার।

Movie

  • ভুল ভুলাইয়া ৩

২০২৪ সালের বলিউড সিক্যুয়ালের একটি তালিকা এটি ছাড়া অসম্পূর্ণ। আনিজ বাজমি পরিচালিত ছবিটি ভক্তদের বিস্মিত করে - কে এবং কোথায় মঞ্জুলিকা৷ কার্তিক আরিয়ান অভিনীত 'ভুতবাস্টার' রুহ বাবা, সঙ্গে আবার 'ওজি মঞ্জুলিকা' বিদ্যা বালান জুটি। আর তা নিয়েই দুর্দান্ত এক বাজার তৈরি করে ফেলেছে এই সিক্যুয়েল মুভিটি।

  • সিংহম এগেইন

রোহিত শেঠি এবং অজয় দেবগন যখন একটি চলচ্চিত্রের জন্য একত্রিত হন তখন এটি একটি ব্লকবাস্টার হতে বাধ্য। 'সিংহম এগেইন' তারই প্রমাণ। এই ছবিতে, অজয়ের বাজিরাও সিংহম লুক আবারও মোহিত করে সকলকে। তার সাথে তো রয়েইছে ফাটাফাটি অ্যাকশন। এছাড়াও উপরি পাওনা অর্জুন কাপুর, অক্ষয় কুমার, রণবীর সিং-এর অভিনয়।

  • স্ত্রী ২

স্ত্রী ২ হল ২০১৮ সালের সুপারহিট ছবি 'স্ত্রী'-এর সিক্যুয়েল। যাতে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর প্রধান ভূমিকায় অভিনয় করেন। অমর কৌশিক পরিচালনায় আরও অনেকে অভিনয় করেছেন এই ছবিতে। তারা হলেন - অপশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি এবং অভিষেক ব্যানার্জি।

  • ফির আয়ি হাসিনা দিলরুবা

আপনি যদি মনে করেন যে এই ছবিতে হাইলাইটেড ছিলেন তাপসী পান্নু এবং বিক্রান্ত ম্যাসি, তাহলে আপনি খানিকটা ভুল হতে পারেন। এখানে সত্যিই যদি কেউ গল্পের মোড় ঘুরিয়ে ছিলেন তাহলে তিনি হলেন সানি কৌশল অভিনীত 'অভিমন্যু' চরিত্রটি।

  • Dune 2

এটি ফ্রাঙ্ক হারবার্টের মহাকাব্যিক বিজ্ঞান-কল্পনা উপন্যাসের দ্বিতীয়ার্ধের সিনেমাটিক রূপান্তর। ছবিটিতে টিমোথি চালামেট, জেন্ডায়া এবং অস্টিন বাটলার প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

  • ইনসাইড আউট 2

আবেগ নিয়ে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র; যেখানে সবকিছুকে জড়িয়ে রয়েছে অনুভূতি। আর এই প্রেক্ষাপটই এই ছবিকে বছরের সবচেয়ে বড় সিক্যুয়ালগুলির মধ্যে অন্যতম করে তুলেছে।

  • ডেডপুল এবং উলভারিন

রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যানের মুখোমুখি এই ছবির মূল প্রেক্ষাপট। যা বক্স অফিসে এই ছবিকে একটি সুপার ডুপার হিট বানিয়ে ছিল।

  • জোকার: Folie à Deux

এর আইকনিক কাস্ট এবং জটিল প্লট যা অবিচ্ছিন্নভাবে সঙ্গীতের সাথে একত্রিত হয়েছে, অস্কার বিজয়ী মুভি জোকারের সিক্যুয়েলটি সব দিক থেকে এককথায় যেন পারফেক্ট। ছবিটি লেডি গাগাকে নতুন হার্লে কুইন হিসেবে পরিচয় করিয়ে দেয়।

  • গ্ল্যাডিয়েটর 2

২৪ বছর পর, গ্ল্যাডিয়েটর 2 একটি বিজয়ী প্রত্যাবর্তন, বলা যেতেই পারে। রিডলি স্কট পরিচালিত, ছবিটি সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।

  • পুষ্পা ২: দ্য রুল

এই তালিকা শেষ করার এর থেকে ভাল উপায় আর কিছু হয় না। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা ২' ঝড় তুলে দিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটি ১৪ দিনে বিশ্বব্যাপী ১৫০৮ কোটি টাকা সংগ্রহ করার জন্য দ্রুততম ভারতীয় চলচ্চিত্রও হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+