Year Ender 2024: স্বল্প বাজেটের হয়েও ২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছে এইসব সিনেমা, একটি তো আয় করেছে দশগুণ!

খেলা, খাওয়া আর ভরপুর বিনোদন, এই তিনটি হল ভারতবর্ষের মূল মন্ত্র। সিনেমার প্রতি প্রতিটি ভারতবাসীর অমোঘ টান উপেক্ষা করা যায় না কোনও ভাবেই। করোনা কালে ভারতীয় সিনেমায় যে মন্দা নেমে এসেছিল তা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। ২০২৪ সালে রিলিজ হয়েছে বহু সিনেমা।

কিন্তু তার মধ্যে কিছু সিনেমা একদিকে যেমন বক্স অফিসে সুনামি তুলেছে, অন্যদিকে অনেক সিনেমা সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে অনেক বেশি। কল্কি থেকে পুষ্পা-২, চলতি বছর এক কথায় ছক্কা হাঁকিয়েছে এইসব বিগ বাজেটের সিনেমাগুলি।

Laapataa Ladies

কিন্তু মেগা বাজেটের সিনেমার পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে স্বল্প বাজেটের একাধিক সিনেমাও। নামি দামি মেগাস্টার, সুপারস্টার নন, বরং অভিনেতা-অভিনেত্রীদের সিধা-সাদা সাধারণ অভিনয় জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। আর সেই তালিকায় এমন ছবির নামও আছে যা সরাসরি পৌঁছেছে অস্কারের মনোনয়নে।

  • লাপতা লেডিস

স্বল্প বাজেট, বিরাট তারকাহীন সিনেমা হলেও অনবদ্য অভিনয় এবং অসাধারণ স্টোরি লাইন দিয়েও এভাবে কোন সিনেমাকে ইতিহাসে নিদর্শন বানানো যায় তা দেখিয়ে দিয়েছেন পরিচালক কিরণ রাও এবং অভিনেতা রবি কিশান। আমির খানের প্রযোজনা সংস্থা নির্মিত এই সিনেমায় উঠে এসেছে উত্তর প্রদেশের সাধারণ গ্রামের ঘটনা। বড়পর্দাতে ব্লকবাস্টার না হলেও ওটিটিতে ঝড় তুলে দিয়েছে এই চলচ্চিত্র। শুধু তাই নয়, এই বছর ভারতের পক্ষ থেকে অস্কারে অফিশিয়াল নমিনেশন পেয়েছে কিরণ রাওয়ের এই ছবি।

  • মুঞ্জা

স্বল্প বাজেটের ফিল্ম হলেও দর্শকদের অত্যন্ত পছন্দের তালিকায় নাম তুলে ফেলেছে ফিল্ম মুঞ্জা। ম্যাডক ফিল্মস নির্মিত হরর কমেডি ঘরানার এই সিনেমার পরতে পরতে রয়েছে বিনোদন। আর যার ফলে মাত্র ৩০ কোটি টাকায় নির্মিত এই ছবি গোটা দেশে ১৩০.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা।

  • হনু-ম্যান

চলতি বছর যেসব স্বল্প বাজেটে সিনেমা অত্যন্ত ভালো ফল করেছে, তার মধ্যে অন্যতম তেলেগু সিনেমা হনু-ম্যান। অসাধারণ চিত্রনাট্য এবং অভিনয় দিয়ে কামাল করেছে এই ছবি। তেলেগু ভাষায় নির্মিত হলেও শুধুমাত্র হিন্দিতেই এই ছবি ব্যবসা করেছে প্রায় ৫৩ কোটি টাকার।

  • কিল

অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি কিল টানটান উত্তেজনাময় গল্প নিয়ে ধরা দিয়েছিল দর্শকদের সামনে। একটি ট্রেনে সফলরত এক পরিবারকে আক্রমণ করে দুষ্কৃতির দল। এরপর এক কমান্ডো কীভাবে সেই দুষ্কৃতীদের মোকাবিলা করবেন, সেই গল্প তুলে ধরা হয় সিনেমায়। সিনেমার প্রত্যেকটি সিনে টানটান উত্তেজনা। মাত্র ২০ কোটি টাকায় নির্মিত এই সিনেমা বক্স অফিসে আয় করেছে দ্বিগুণ।

  • মঞ্জুমেল বয়েজ

মালায়লম সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করেছে সৌভিন সাহির ও শ্রীনাথ ভাসি অভিনীতি মঞ্জুমেল বয়েজ। অসাধারণ জনপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও রাজত্ব করেছে ছবিটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা প্রথম মালায়লম সিনেমা হিসেবে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+