Year ender 2024: এআর রহমান থেকে মালাইকা অরোরা ২০২৪-এ সম্পর্কে ইতি টানলেন এই সব তারকারা
ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মানেই বছর শেষের মাস। পৃথিবী থেকে চির বিদায় নিতে চলেছে ২০২৪ সাল। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের কাউন্ট ডাউন শুরু।
নতুন বছরে যেমন পুরনো বছরের সবকিছু ছেড়ে যায়, ঠিক তেমনি ২০২৪ সালে ছেড়ে গেল অনেক কিছু পুরনো স্মৃতি। শেষ হল বহুদিনের পুরনো সম্পর্কও। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকাদের বিচ্ছেদ হল এ বছর।

এআর রহমান ও সায়রা বানু
কারও বিয়ের প্রায় ৩০ বছর, আবার কারও সম্পর্কের দীর্ঘদিন, ২০২৪ সালে আলাদা হয়ে গেলেন বেশ কিছু তারকা। সেই তালিকায় প্রথমেই নাম আসে সুর সম্রাট এ আর রহমানের। একটা খবরে রীতিমতো নাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সোশ্যাল মিডিয়ায় নিজেদের আলাদা হওয়ার বার্তা দিয়ে পোস্ট করেছিলেন সংগীত পরিচালক। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের বিবাহ বিচ্ছেদের খবর আসে নভেম্বরে। খাতিজা, রহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে দুজনের।
- অর্জুন কাপুর ও মালাইকা অরোরা
তাঁরা প্রেম করছেন! এই একটা খবর শোরগোল ফেলে দিয়েছিল সম্পূর্ণ বলিউডে। এমনকি প্রেমিকের জন্য স্বামী, সন্তান ঘরও ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী। কথা হচ্ছে, মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর কে নিয়ে। অসম বয়সের প্রেম টিকবে না বেশিদিন এমনটাই বলেছিলেন সমালোচকরা। কিন্তু বেশি দীর্ঘদিন ধরে চলে তাদের ভালোবাসার যাত্রা। অবশেষে ছন্দপতন। ২০২৪ সালে কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে রিলেশনের ইতি টানলেন বনি-পুত্র অর্জুন এবং মালাইকা।
- হার্দিক পাণ্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ
বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে ২০২৪ সালে সংবাদ শিরোনামে এসেছেন ক্রিকেট তারকা। হার্দিক পাণ্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই যুগল। প্রায় চার বছর পর অবশেষে দাম্পত্য জীবনের ইতি ঘোষনা করেছেন এবছর জুলাই মাসে।
- ধনুশ ও ঐশ্বর্য্য
২০২৪ সালে আলাদা হয়ে গেলেন দক্ষিণের সুপারস্টার ধনুশ এবং ঐশ্বর্য্য রজনীকান্ত। ১৮ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে ছেদ টানলেন এই তারকা জুটি। অবশ্য বেশ কিছুদিন ধরে আলাদা থাকছিলেন দুজন। শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য্য ও ধনুশ।
- এশা দেওয়ল ও ভরত তখতানি
নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে প্রেম, তারপর ঘটা করে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এশা দেওয়ল। কিন্তু ২০২৪ সালে ব্যবসায়ী স্বামী ভরতের থেকে আলাদা হয়ে যান এশা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এই তারকা দম্পতি












Click it and Unblock the Notifications