Year Ender 2023: জওয়ান-আদিপুরুষ না গদর-২, ২০২৩ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি এসেছে কোন সিনেমা
২০২৩ সালে বক্স অফিসে একাধিক সিনেমা সাফল্য পেয়েছে। তার মধ্যে সবার আগে আসে শাহরুখ খানের সিেনমা জওয়ান। দক্ষিণের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির সঙ্গে প্রথম কাজ করেছে শাহরুখ খান। আর প্রথম ছবিতেই ধমাকা দিয়েছে জওয়ান। শাহরুখের এই সিনেমার ডবল রোল ছিল।
তিনটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল। তিনটি ভাষাতেই বিপুল সাফল্য পেয়েছে ছবিটি। শাহরুখ খানের পাশাপাশি ছবিতে ছিলেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি ছিলেন ছবিতে। লাগাতার বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে জওয়ান। তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল জওয়ান ছবিিট। তিনটি ভাষাতেই সমান সাফল্য পেয়েছে। চলতি বছরের সেরা ছবি বলাই যায় জওয়ানকে। গুগল সার্চে তাই শীর্ষে রয়েছে শাহরুখ খানের জওয়ান।

তারপরেই যে ছবিটি সার্চ হয়েছে সবচেয়ে বেশি সেটি হল গদর-২। গদর এক প্রেম কথার সিকুয়েল এই ছবিটি। সািন দেওল, আমিষা প্যাটেল অভিনীত ছবিটি আবারও বক্স অফিসে ধামা দিয়েছে। গদর-২ বক্স অফিসে বিপুল সাফল্য দিয়েছে। অনেকদিন পর এমন একটি ছবি বক্স অফিসে এসেছে যেিট সব রেকর্ড ভেঙে দিয়েছিল। কাজেই গুগল সার্চে দ্বিতীয় জায়গায় রয়েছে বলিউডের গদর-২।
তারপরেই তিন নম্বর জায়গায় রয়েছে আদিপুরুষ। প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান অভিনীত আদিপুরুষ বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি। কিন্তু অদ্ভুত ভাবে এই সিনেমার বিভিন্ন অ্যানিম্যাটিক কাজ জনপ্রিয় হয়েছিল। ফ্যান্টাসির মতোই দেখা গিয়েছে ছবিটি। সেকারণে গুগল সার্চে তৃতীয় অবস্থানে রয়েছে বলিউডের আদিপুরুষ ছবিটি।
তারপরেই চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খানের আরেকটি ছবি পাঠান। চার বছর পর শাহরুখ খান পাঠান ছবিটি দিয়ে ২০২৩ সালে বক্স অফিসে খাতা খুলেছিলেন। দীপিকা পাড়ুকোণের বিকিনির রং নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল ছবিটিতে। তাতেই যাকে বলে হই হই করে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বক্স অপিসে রেকর্ড কালেকশন করেছে ছবিটি।
দ্য কেরালা স্টোরি। এই ছবিটিও গুগল সার্চের তালিকায় রয়েছে। লাভ জিহােদর উপর ভিত্তি করে ছবিটি ৈতরি করা হচ্ছিল। শয়ে শয়ে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে জিহাদের কৌশল নিয়েছে আইসিস জঙ্গিরা। এটা নাকি সত্য ঘটনা বলে দাবি করা হয়েছে। রজনীকান্তের জেলরও বক্স অফিস এবং গুগল সার্চে ধমাকা দিয়েছিল। দীর্ঘ চার বছর পর রজনীকান্তকে বড় পর্দায় দেখার জন্য যাকে বলে হিড়িক পড়ে গিয়েছিল সিনেমা হলে। তারপরেই গুগল সার্চে রয়েছে বিজয়ের লিও। সেটিও গুগল সার্চে রয়েছে। বছর শেষে সলমন খানের টাইগার থ্রিও গুগল সার্চে দেখা গিয়েছে ভালভাবেই।












Click it and Unblock the Notifications