Year Ender 2023: বছরের শেষ রিলিজেও ধমাকা দিলেন সেই শাহরুখ, ২০২৪ বক্স অফিস থাকতে পারে কার দখলে জেনে নিন
মুক্তি পেয়ে গেল ডাঙ্কি। আগামীকাল মুক্তি পাবে প্রভাসের সালার। কিন্তু সেটা যে ডাঙ্কিকে ছাপিয়ে যাবে না সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে ডাঙ্কি বক্স অফিসে শাহরুখ খানের তিন নম্বর ছবি। এক কথায় বলতে গেলে এই বছরটা শাহরুখ খানেরই বছর।
কিন্তু ২০২৪-সালটা কার হতে চলেছে বক্স অফিসে সেটার একটা আন্দাজ এখন থেকেই করে নেওয়া যায়। বছরের প্রথম মাস জানুয়ারিতেই রয়েছে একটি মেগা রিলিজ। ইতিমধ্যেই তার ট্রেলার এবং গান প্রকাশ্যে এসেছে। হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ফাইটার। ছবির ট্রেলারই বুঝিয়ে দিচ্ছে তার মান। এই প্রথম হৃত্বিক রোশনের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে এক ছবিতে দেখা যাবে। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।

তারপরেই তালিকায় কল্কি ২৮৯৮এডি-র নাম করতেই হবে। সেটিও এক বিগবাজেেটর সিনেমা। একাধিক মেগাস্টার রয়েছে তাতে। অমিতাভ বচ্চনের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে কমল হাসান, দীপিকা পাড়ুকোন এবং প্রভাসকেও। শ্রীকৃষ্ণের কল্কি অবতারের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হচ্ছে। ফাইটারের সঙ্গেই একই দিেন ছবিটি মুক্তি পাওয়ার কথা।
আবার ২০২৪ সালে তালিকায় রয়েছে আরও একটি ছবি যার নাম পুস্পা-২। পুস্পা ছবির জনপ্রিয়তা সকলেরই জানা। কাজেই পুস্পা-২ যে আরও বেশি ধমাকাদার হবে তাতে কোনও সন্দেহ নেই। পরিচালক সবরকম প্রস্তুতি নিয়েই ময়দানে নামবেন। আবার অল্লু অর্জুন এবং রশ্মিকাকে একসঙ্গে দেখার আগ্রহও দর্শকদের মধ্যে কম নেই। ছবির মুক্তির দিন ১৫ অগাস্ট।
তারপরেই তালিকায় রয়েেছ রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরের ছবি মিস্টার অ্যান্ড মিসেস ধোনি। মার্চ মাসের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছবিটির। রুহির পর ফের রাজকুমার রাওয়ের সঙ্গে জাহ্নবী কাপুরের জুটি দেখা যাবে। কাজেই ২০২৪-ও বক্স অফিসে ধমাকা দিতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications