Year Ender 2023: চারহাত যেমন এক হয়েছে, তেমনই মন ভেঙেছে অনেকের, একনজরে দেখে নিন
নরমে গরমে মোটের উপর ২০২৩ সালটা মন্দ কাটেনি বলিউড তারকাদের। সিনেমা হিট থেকে বিয়ে বলিউডে এবার ঘটেছে অনেক কিছুই। তার মধ্যে আবার অনেকের মনও ভেঙেেছ। সম্পর্কে ভাঙন ধরেছে এমন ঘটনাও ঘটেছে।
এই মন ভাঙার ঘটনায় প্রথমেই যার নাম আসে তিনি তারা সুতারিয়া। বলিউডের তাবর সুন্দরীদের মধ্যে একজন তারা সুতারিয়া। ২০১৮ সাল থেকে আদর জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

করণ জোহরের দিওয়ালি পার্টিতে প্রথম খবরটি প্রকাশ্যে আসে। তারপর থেকে একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ২০২৩ সালে এক প্রকার সকলকে চমকে দিয়েই সম্পর্কের ভাঙনের কথা জানান তারা সুতারিয়া।
তারপরেই রয়েছে কুশা কপিলা এবং জোরওয়ার সিং আলুওয়ালিয়ার কথা। ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। ২০১৭ সালে একেবারে পরিবারের লোকেেদর উপস্থিতিতেই বিয়ে হয়েছিল তাঁদের।
তবে এই বিচ্ছেদের হিড়িকে সবচেয়ে বেশি চর্চিত থেকে প্রিয়াঙ্কা চোপড়ার জা এবং দেওরের বিচ্ছেদ। সোফি টার্নার এবং জো জোনাসের বিচ্ছেদ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিল। ইনস্টাগ্রামে সোফি টার্নার এবং জো জোনাস নিজেদের বিচ্ছেেদর কথা ঘোষণা করেছিলেন।












Click it and Unblock the Notifications