Year Ender 2023: পাঠান-জওয়ান না গদর-২, গুগল সার্চে ২০২৩-এ সবচেয়ে বেশি এসেছে কোন সিনেমা জানেন?
২০২৩ বলিউডে হিট ছবির জোয়ার দিয়েছে। এখনও দিয়ে চলেছে। ডিসেম্বর মাস জুড়ে একের পর এক ছবি রয়েছে। তবে এই বছরকে সকলে শাহরুখ খানের বছর বলেই দাবি করেছেন। সেই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে বক্স অফিসে হই হই কাণ্ড।
সািন দেওয়লের গদর-২ মুক্তি পেয়েছিল অগস্টা। তারপরে বক্স অফিসে সিংহভাগ ছবিই একের পর এক হিট করেছে। তবে গুগল সার্চে নাকি সবচেয়ে বেশি এসেছে শাহরুখ খানের জওয়ান। যতই একের পর এক মেগা হিট রিলিজ করুক না কেন শাহরুখ জ্বর যেন থামছেই না।

পাঠান দিয়ে দীর্ঘ চার বছর পরে বক্স অফিসে ধামা দিয়েছিলেন শাহরুখ খান। নিজেই নিজের ছবির প্রতিদ্বন্দ্বি হয়েছেন শাহরুখ। তাঁর জওয়ান ছবি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি আম জনতা। গ্লোবাল বক্স অফিসে ১১৬০ কোটি টাকা কালেক্ট করেছে জওয়ান।
গুগল সার্চে বলিউডের সিনেমা গুলির মধ্যে শীর্ষে রয়েছে জওয়ান। যে তিনটি বলিউড সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি ট্রেন্ডিং থেকেছে বা গুগলে সার্চ করা হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে জওয়ান। তারপরেই রয়েছে শাহরুখ খানের আরেকটি ছবি পাঠান। পাঠান ইতিমধ্যেই রেকর্ড গড়েছে বক্স অফিসে। কাজেই এবার শাহরুখ ময় বছর। আবার তৃতীয় ছবি মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর। ডাঙ্কি নিয়েও আশা রয়েছে দর্শকদের মধ্যে। আবার পিছিয়ে নেই সানি দেওয়লের গদর-২ও।












Click it and Unblock the Notifications