Year Ender 2023: সাফল্যের মাঝে বিষাদেও কেঁদেছে বলিউড, কারা ছেড়ে গেলেন এই বছর
বলিউডে এবার যেমন ভাল ঘটনা ঘটেছে তেমন হারানোর ঘটনাও ঘটেছে। অনেক নাম করা তারকা এবার মারা গিয়েছেন। প্রথমেই যার নাম করতে হয় তিনি সতীশ কৌশিক। ২০২৩ সালের ১২ অগাস্ট মারা যান তিনি। অনেকটা সকলকে চমকে গিয়েই মারা গিয়েছেন সতীশ কৌশিক।
গুরুগ্রামের ফার্ম হাউসে থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৭২ বছর। হঠাৎ করে সতীশ কৌশিকের এই মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল বলিউড। বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

চলতি বছরে বলিউডের আরও এক অভিনেতা মারা গিয়েছিলেন তিনি জাভেদ খান আমরোহী। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি মারা যান তিনি। ১৯৮০ সাল থেকে তিনি বলিউডে কাজ শুরু করেছিলেন। একাধিক জনপ্রিয় েটলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। আন্দাজ আপনা আপনা, লাগান, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, হাম আপকে হ্যায় কৌন, কভি খুশি কভি গমের মতো ছবিতেও অভিনয় করেছেন তিিন।
তারপরেই নাম করতে হয় গুফি পেন্টালের। বলিউডের জনপ্রিয় কমেডি তারকা গুফি পেন্টাল মারা গিয়েছেন এই বছর। অনেকতদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ৫ জুন মারা যান তিনি। বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর কমেডি একটা সময়ে সেরা ছিল বলিউডে। মহাভারতে তাঁর করা শকুনীর চরিত্র খুব প্রশংসা কুড়িয়েছিল।












Click it and Unblock the Notifications