ইয়ার এন্ডার ২০২২: চলতি বছরের যেসকল ডিভাদের ওপর আস্থা রেখেছিলেন প্রযোজকরা

ইয়ার এন্ডার ২০২২: চলতি বছরের যেসকল ডিভাদের ওপর আস্থা রেখেছিলেন প্রযোজকরা

বর্তমান সময়ে প্রতিটি মানুষই লাভ করতে চান। সে যেকোনোও কাজই হোক না কেন। সিনেমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। প্রযোজকরা কিন্তু সব সময় চান তারা যে বাজেট একটি সিনেমার পিছনে খরচ করেন তাঁর থেকে সিনেমাটি যেন বেশী লাভ করে। তবে অনেক সময়েই দেখা দেখা অনেক বিগ বাজেটের ছবিও বক্স অফিসে ফ্লপ হয়েছে। যেখানে প্রযোজকদের অনেক কোটি টাকা ক্ষতি হয়েছে সেই সিনেমার জন্য, সেই সময় মাথায় হাত পড়ার মতো অবস্থা হয় তাঁদের। চলতি বছরে কিন্তু প্রযোজকরা সব দিক বিবেচেনা করেই তবেই সিনেমা বানিয়েছেন এবং সেখানে এমন তারকাদের রেখেছেন যাদের দিয়ে অভিনয় করালে তাঁদের আর্থিক ক্ষতি হবে না। দেখুন সেই তারকাদের মধ্যে কারা রয়েছেন।

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা পাণ্ডে। বর্তমান সময়ে তিনি সুদক্ষ অভিনয়ের জন্য প্রায় সময়েই লাইম লাইটে থাকেন। ১৯৯৮ সালের ৩০ অক্টোবরে মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিখ্যাত অভিনেতা চ্যাঙ্কি পান্ডের কন্যা। অভিনেত্রী স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ সিনেমা দিয়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন জাহ্নবী কাপুর। তিনি শ্রীদেবীর কন্যা। ২০১৮ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি কিন্তু বর্তমানে সুন্দর ফ্যাশানন্সের জন্য প্রায় সময়েই খবরের শিরোনাম দখল করে থাকেন। তিনি ধড়ক, ঘোস্ট স্টোরি, মিলি, গুডলাক জোরি সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন।

সারা আলি খান

সারা আলি খান

বলি ডিভা সারা আলি খানকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। বিখ্যাত বলিউড অভিনেতা সইফ আলি ও অমৃতা সিংয়ের মেয়ে হলেন সারা আলি খান। ১৯৯৫ সালের ১৫ অগাস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। তরুণ প্রজন্মের মধ্যে তিনি বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। ২০১৮ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি কেদারনাথ, সিম্বা, লাভ আজ কাল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন।

তারা সুতারিয়া

তারা সুতারিয়া

বলিউডে সিনেমা করে যেমন নাম কুড়িয়েছেন তারা সুতারিয়া, ঠিক তেমনই গানের জগতেও তিনি কিন্তু বেশ জনপ্রিয়। ১৯৯৫ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। বলিউড জগতে আসার আগে তারা বিগ বাড়া বুমে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। তাছারাও তিনি হিরোপান্তি ২, মারজাভান সিনেমায় অভিনয় করে অনুগামীদের অবাক করে দিয়েছিলেন।

নিধি আগরওয়াল

নিধি আগরওয়াল

১৯৯৩ সালে ১৭ অগাস্ট নিধি হায়দরাবাদের জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন সুদক্ষ মডেল ও অভিনেত্রী এবং নৃত্য শিল্পীও। তিনি মূলত হিন্দি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেন। দ্য কপিল শর্মা শোতে এসেছিলেন। মুন্না, মাইকেল, সব্যসাচী, মি. মজনু সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী হলেন আলিয়া ভাট। তাঁকে চেনেন না এমন মানুষ আছেন বলে বলে মনে হয় না। তিনি মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যা। ২০২২ সালে রণবীর কাপুরকে বিয়ে করেছেন তিনি। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছেন। তাঁর সুদক্ষ অভিনয়ে জেরে জনপ্রিয় হয়েছেন। ১৯৯৬ সালে তিনি তাঁর কর্ম জীবন শুরু করেছিলেন। তিনি সংঘর্ষ, আগলি, হাইওয়ে, গালিবয়, জিরো, বাজি সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।

আথিয়া শেট্টি

আথিয়া শেট্টি

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি ও মানা শেট্টির কন্যা আথিয়া শেট্টি । ২০১৫ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০১৫ সালে সলমন খান প্রযোজিত হিরো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তাছাড়াও তিনি মতিচোর চাকনাচুর এবং মোবারাকা সিনেমায় অভিনয় করে অনুগামীদের অবাক করে দিয়েছেন।

 কিয়ারা আদবানী

কিয়ারা আদবানী

বলিউডের স্বনামধন্য জনপ্রিয় অভিনেত্রী হলেন কিয়ারা আদবানী। তিনি ১৯৯২ সালে ৩১ জুলাই জন্মগ্রহণ করেছেন। ২০১৪ সালে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ফুগলি, কলঙ্ক, কবির সিং, লক্ষ্মী, শেরশাহ সিনেমা দিয়ে অনুগামীদের অবাক করেছেন।

 রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে রিয়া চক্রবর্তী। তিনি ১৯৯২ সালে ১ জুলাই জন্মগ্রহণ করেছেন। ২০০৯ সালে তাঁর কর্ম জীবন শুরু করেছিলেন। তিনি হিন্দি ছাড়াও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। তু নিগা তু নিগা তেলেগু সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তাছাড়াও তিনি ব্যাঙ্কচোর, জালেভি চেহরো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা শিখরে পৌঁছেছেন। তাঁর মোহমইয়ী চাউনিতে পাগল যান সকলে।

দিশা পাটানি

দিশা পাটানি

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে দিশা পাটানির। ১৯৯২ সালে উত্তরপ্রদেশের বেরেলিতে জন্মগ্রহণ করেছিলেন দিশা পাটানি। বলিউডের কম বয়সীদের অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ২০১২ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি তেলেগু, হিন্দি, ইংরেজি সিনেমায় অভিনয় করেছেন। তিনি লোফার, বাগি টু ভারত সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে সর্বদাই বুঁদ হয়ে থাকেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+