Year Ender 2022: পোস্টার থেকে বিষয়, বছরভর বিতর্কে থেকেছে যে সিনেমাগুলি
Year Ender 2022: পোস্টার থেকে বিষয়, বছরভর বিতর্কে থেকেছে যে সিনেমাগুলি
একের পর এক সিনেমা নিয়ে বিতর্ক ছিল বছর ভর। কোনওটার পোস্টার ঘিরে তো কোনওটার বিষয় বস্তু নিয়ে এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে একাধিক সিনেমা নিয়ে। সেই তালিকায় যেমন রয়েছে কালী ডকুমেন্ট্রির পোস্টার। আবার রয়েছে কাশ্মীর ফাইলসও। আবার বিতর্ক হয়েছে আমির খানের লাল সিং চড্ডা নিয়েও। ২০২২ সাল জুড়ে বিনোদনের দুনিয়াতেও একাধিক বিতর্ক তৈরি হয়েছিল।

কালী পোস্টার বিতর্ক
ভারতীয় পরিচালক লিনা মনিমেকালাই তৈরি করেছিলেন কালী ছবিটি। মুক্তি পাওয়ার আগে থেকেই সেই ডকুমেন্ট্রিটি নিয়ে বিতর্ক তৈরি হয়। কালী ছবির একটি পোস্টার তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে এলজিবিটি কমিউনিটির এক ব্যক্তি কালীর বেশে বসে ধূমপান করছিলেন। তাই নিয়ে বিতর্ক তৈরি হতে মুহূর্ত সময় লাগেনি। প্রসঙ্গত উল্লেখ্য তার ঠিক কয়েকদিন আগেই বিজেপি নেত্রীর মহম্মদকে নিয়ে করা বিতর্ক গোটা বিশ্বে সমালোচনা তৈরি করেছিল। তারপরেই কালী ছবির এই পোস্টার ঘিরে নতুন করে বিতর্কের পারা চড়ে। হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে অভিযোগ করে পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছিল।

ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে বিতর্ক
বহু বছর পর অবশেেষ ২০২২ সালে মুক্তি পেয়েছিল বলিউডের বিগ বাজেটের সিনেমা ব্রহ্মাস্ত্র। যাতে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ছাড়াও একাধিক অভিনেতা অভিনয় করেছেন। কিন্তু ছবি একটি দৃশ্যে জুতো পায়ে আলিয়া ভাট এবং রণবীর সিংকে মন্দিরে প্রবেশ করতে দেখানো হয়েছিল। বেশ সেটা দেখা মাত্র শুরু হয়ে যায় সমালোচনা। মন্দিরে কীভাবে জুতো পরে প্রবেশ করছেন তাঁরা এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থায় সেই ছবির শ্যুটিং করেছিলেন আলিয়া ভাট এই নিয়েও প্রবল সমালোচনা হয়েছিল।

কাশ্মীর ফাইলস
বছরের সবচেয়ে বিতর্কিত সিনেমা মনেহয় ছিল কাশ্মীর ফাইলস। যার বিতর্ক আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছিল। কাশ্মীর ফাইলস দেখিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোদ করেছিলেন কংগ্রেস থেকে শিবসেনা নেতারা। সঞ্জয় রাউত নিজে এই নিয়ে বিজেপির প্রবল সমালোচনা করেছেন। ছবিটি পাঠানো হয়েছিল ইজরায়েলের ফিল্ম ফেস্টিভালে। সেখানে এক ইজরায়েলি পরিচালক এই সিনেমার প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন কাশ্মীর ফাইলস দেখিয়ে ভুল বার্তা দিচ্ছে মোদী সরকার। তাই নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনা শুরু হয়েছিল। যদিও পরে ইজরায়েলি দূতাবাসের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল ছবির পরিচালক এবং অভিনেতা অনুপম খেরের কাছ থেকে।

বিতর্কে আমিরের লাল সিং চাড্ডা
অমির খানকে বরাবরই পারফেকশনিস্ট খান বলা হয়ে থাকে। তার ছবি নিয়ে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। আমির খানের ছবি লাল সিং চড্ডা নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। এমনকি ছবি বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল। হিন্দু ধর্মে আঘাত হানছে আমির খানের ছবি এই অভিযোগ করে লাল সিং চড্ডাকে উত্তর প্রদেশে বয়কটের ডাক দিয়েছিল হিন্দু ধর্মে সনাতনী সংগঠন।

রণবীর সিংয়ে নগ্ন ছবি
বছর ভর বিতর্কে থাকা বলিউডে আরেক সংযোজন ছিল অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ছবি। তিনি নিজের নগ্ন ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেটি দাবানলের মত ছড়িয়ে পড়লেও বিতর্ক তৈরি হয়েছিল। মুম্বই পুলিশের কাছে রণবীর সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। কাজেই বিতর্কে ময় একটা বছর কাটিয়েছেন অভিনেতা রণবীর সিং।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications