Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিরে দেখা ২০২২: ব্রহ্মাস্ত্র থেকে আরআরআর, গুগলে সারাবছর কোন সিনেমাগুলি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে

ফিরে দেখা ২০২২: ব্রহ্মাস্ত্র থেকে আরআরআর, গুগলে সারাবছর কোন সিনেমাগুলি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে

বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া মানুষ এক পা চলতে পারেন না। কাজের সময় থেকে অবসর সময়ে নেট নাগরিকরা প্রায় সময়েই হাতে ফোন নিয়ে নানান জিনিস গুগুলে সার্চ করতে থাকেন। আর যারা সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা গুগুলে সিনেমা সংক্রান্ত সমস্ত জিনিস সার্চ করে থাকেন। সেই সঙ্গে তাঁদের তালিকায় থাকে জামা কাপড় থেকে খাবার থেকে আরও কত কী। ২০২২ সালে গুগুলে কোন কোন সিনেমা বেশি সার্চ করা হয়েছে, দেখুন।

'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা'

'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা'

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা'। রণবীর কাপুর ও আলিয়া ভাটের রিয়্যাল লাইফ জুটিকে অনুগামীরা রিল লাইফে দেখতে পেয়েছিলেন। এই সিনেমায় ইশার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এই সিনেমায় আলিয়া, রণবীর ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, নার্গাজুন আক্কেনেনি-সহ অনেকে। আলিয়া-রণবীরের মিষ্টি রোম্যান্স দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়ে ছিলেন ভক্তরা। ৪১০ কোটি খরচ করে সিনেমাটি তৈরি করা হয়েছিল। গোটা ছবি জুড়ে ভিএফএক্সের কাজ দেখলে চোখ ফেরানো দায় না।

কেজি এফ চ্যাপ্টার: ২

কেজি এফ চ্যাপ্টার: ২

প্রশান্ত নীল পরিচালিত এই কন্নড় ছবি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছিল। বক্স অফিসে সিনেমাটি সাফল্যের শিখর ছুয়েছিল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি 'কেজিএফ: চ্যাপ্টার ১', তারই সিকুয়েল এই ছবি। মাফিয়া রকির গল্প ফের একবার উঠে আসবে এই ছবিতে। এই সিনেমায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টিরা। ২০২২ সালে নেট নাগরিকরা এই সিনেমাটি সব থেকে বেশি গুগুলে সার্চ করেছিলেন।

দ্য কাশ্মীর ফাইলস

দ্য কাশ্মীর ফাইলস

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা হল 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবিটি তৈরি হয়েছিল সরকারি সংগ্রহশালায় বন্দি করে রাখা 'কাশ্মীর ফাইলস' নামের এক বিস্ফোরক নথি নিয়ে। এই নথির ওপর ভিত্তি করেই নানান চরিত্রকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার চেস্টা করেছিলেন পরিচালক। চলতি বছরের ১১ মার্চ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় অভিনয় করেছিলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, চিন্ময় মাণ্ডলেকর, প্রকাশ বেলাওয়াড়ি, পুণীত ইসার- সহ অন্যান্যরা।

আর আর আর

আর আর আর

এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা হল 'আর আর আর'। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়ে মুগ্ধ হয়েগিয়েছিলেন মানুষ। এই ছবি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে বলে জানা গিয়েছে। এই ছবির বাজেট ছিল ৪৫০ কোটি টাকা। জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও, আরআরআর-এ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং সামুথিরাকানি সহ সহায়ক ভূমিকায় রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাভানি।

কানতারা

কানতারা

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল কানতারা সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন ঋষভ শেঠি। তিনি কিন্তু এই সিনেমায় অভিনয়ও করেছিলেন। এই সিনেমাটি মুক্তির পরেও কিন্তু বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। তাছাড়া চলতি বছরে গুগুলে মানুষ প্রচুর পরিমাণে কানতারা সিনেমাটি নিয়ে সার্চও করেছেন। কন্নড় ছবিটি বলিউডে সাফল্য পাওয়া অনেক বড় বড় ছবিকেও হার মানিয়ে দিয়েছে। অ্যাকশন-থ্রিলার ছবিটি দেখে মানুষ আপ্লূত হয়ে পড়েছিলেন। এই সিনেমায় মূলত জঙ্গলেই বেশি শুটিং করা হয়েছে। সিনেমার পরতে পরতে ছিল অ্যাডনভেংচার।

পুষ্পা: দ্য রাইজ

পুষ্পা: দ্য রাইজ

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ছবি 'পুষ্প: দ্য রাইজ' সিনেমাটি বক্স অফিসে খুব সাফল্য অর্জন করেছিল। এই সিনেমায় আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল পুস্পারাজের ভূমিকায় অভিনয় করতে এবং রশ্মিকা অভিনয় করতে দেখা গেছে শ্রীভাল্লির চরিত্রে অভিনয় করতে। সিনেমার প্রতিটি গানই কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন সুকুমার। রশ্মিকা মান্দানা ও আল্লু অর্জুনের সুন্দর কেমিস্টি সকল অনুগামীরাই পছন্দ করেছিলেন। সেই ভালবাসা থেকেই তারা চলতি বছরে গুগুলে সিনেমাটি বহুবার সার্চ করেছেন। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না।

বিক্রম

বিক্রম

২০২২ সালে ৩ জুন মুক্তি পেয়েছিল বিক্রম সিনেমাটি। তামিল ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেখে অনুগামীরা অবাক হয়ে গিয়েছিলেন। বক্স অফিসেও কিন্তু সাফল্য অর্জন করেছিল সিনেমাটি। বিক্রম সিনেমটি পরিচালনা করেছেন লোকেশ কনকরাজ। এই সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফিজিল, গায়ন্ত্রী শঙ্কর- সহ অন্যান্যরা। চলতি বছরে তামিল সিনেমার সব থেকে বেশি আয় করা সিনেমা হল এই বিক্রম।

লাল সিং চাড্ডা

লাল সিং চাড্ডা

আমির খান ও করিনা কাপুর অভিনীত সিনেমা হল লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা বক্স অফিসে বাজিমাত করতে না পারলে নেটফ্লিক্সে কাঁপিয়ে দিয়েছে। এই সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান। অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান। এই সিনেমায় আমির ও করিনা কাপুর ছাড়াও অভিনয় করেছেন নাগা চৈতন্য এবং মোনা সিং। চলতি বছরের ১১ অগাস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা। পরিচালক অদ্বৈত চন্দন সিনেমাটি পরিচালনা করেছিলেন। লাল সিং চাড্ডা হল টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক। ছবিটি প্রযোজনা করেছে Viacom18 Motion Pictures এবং Aamir Khan Productions.

দৃশ্যম ২

দৃশ্যম ২

বলিউড সিনেমা 'দৃশ্যম' এর কথা সকলের নিশ্চয় মনে আছে। এই সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ। একটি খুনের ঘটনাকে কীভাবে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ ও তার পরিবার, তার ওপরেরই কেন্দ্র করে গড়ে উঠেছিল দৃশ্যমের প্রথম পার্ট। অভিষেক পাঠক পরিচালিত ছবিটি চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পেয়েছিল। এই সিনেমাটির গল্প হল সাত বছর পর আবারও গ্রামে ফিরে এসেছেন অজয় দেবগণ ও তার পরিবার। সেখানে এসে অভিনেতা বলতে শোনা যাচ্ছে 'সত্য একটি গাছের মতো। যত খুশি পুঁতে দাও, একদিন না একদিন বেরিয়ে আসবে।' তবে পর মুহূর্তেই দেখা যায় সাত বছরের বিজয়কে। সে পুলিশকে জানায়, সাত বছর হয়ে গেলেও আজও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তবে এই সব কিছুর পাশাপাশি অভিনেতা কিন্তু প্রতিনিয়ত তার পরিবারকে শক্তিশালী করছেন। প্রতিটি দৃশ্যই বিজয়ের পক্ষে দেখা যাচ্ছে। এই সিনেমায় বিজয়ের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। এই সিনেমাটি নিয়ে চলতি বছরে মানুষের পাগলতার শেষ ছিল না। এই ছবিটি মানুষ বহুবার গুগুলে সার্চ করেছেন।

‘থর-লাভ অ্যান্ড থান্ডার’

‘থর-লাভ অ্যান্ড থান্ডার’

মার্ভেলসের অন্যতম ও জনপ্রিয় হিরো হলেন থর। এই সিনেমায় অভিনয় করেছেন ক্রিস্টোফার হেমসওয়ার্থ। যিনি প্রায় সময়েই মার্ভেলসের প্রায় সব সিনেমাতেই অভিনয় করেছেন। তিনি ছাড়াও অভিনয় করেছেন ক্রিস্চিয়ান বেল,টেসা থমসন,জ্যামি আলেকজান্ডারকে। সিনেমাটি প্রধানত ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে। তাছাড়াও সিনেমাটি দক্ষিণের অনেক ভাষাতেই মুক্তি পেয়েছে। এই সিনেমাটি নিয়ে অনুগামীদের আগ্রহের শেষ ছিল না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+