২০২১-এর বিদায় বেলায় ফিরে দেখা যাক সেইসব ঘটনা যা ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়

স্যোশাল মিডিয়ায় টপ ট্রেন্ডার

শেষ হতে চলেছে ২০২১। আর মাত্র দিন দুয়েকের মধ্যেই চলে আসবে নতুন বছর অর্থাৎ ২০২২ সাল। কিন্তু বর্তমানের টেকস্যাভি দুনিয়ায় টাইম লাইনে থেকে যায় এমন কিছু ঘটনা যা বছর শেষ হয়ে গেলেও ডিলিট হয়না মানুষের রোজকার ক্যালেন্ডার থেকে। বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা। চলে যেতে যেতে ২০২১ সালের যে যে ঘটনা হয়েছে স্যোশাল মিডিয়ায় ভাইরাল, একনজরে দেখে নেওয়া যাক।

কাকলি ফার্নিচার

কাকলি ফার্নিচার

'দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার' বছরের শুরুর দিকে এই ডায়লগ বলেননি এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। মূলত ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের নামকরা একটি আসবাবপত্র বিক্রয়কারী দোকানের ট্যাগলাইন এটি। কিন্তু দুটি শিশুকে দিয়ে এই বিপণন সংস্থা যেভাবে বিজ্ঞাপন তৈরি করেছে যা নিয়ে প্রচণ্ড মজা করেন নেটিজেনরা।

'পাওরি হোর‍্যাই হ্যায়'

'ইয়ে হামারি কার হ্যায়, ইয়ে হাম হ্যায় অউর ইয়ে হামারি পাওরি হোর‍্যাই হ্যায়' পাকিস্তানের তরুণী দানানীর মোবিনের এই মন্তব্য রীতিমত মিম আর ট্রোলের বন্যা বইয়ে দিয়েছে স্যোশাল মিডিয়ায়। 'পাওরি হো রহি হ্যায়' এই কথা দিয়ে গায়ক যশরাজ তৈরি করেছিলেন নতুন গান যা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার পর থেকেই ওই গান দিয়ে নানা রিলও তৈরি হয়।

বচপন কা প্যায়ার

'বচপন কা প্যায়ার মেরা ভুল নেহি জানা রে' আধো গলায় ছত্তিশগড়ের ছেলে সহদেব দির্দ এই গান গেয়ে আলোড়ন ফেলেছে এই বছর। এমনকি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী সকলেই তারফ করেছেন এই খুদের। ইনস্টাগ্রাম রিল ভিডিওতে ছেয়ে যায় এই গান।

মানিকে মাগে হিথে

২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই যেখানেই কান পাতা হচ্ছে সবার আগে একটাই সুর ভেসে এসেছে 'মানিকে মাগে হিথে... সুকুমালি মন থামা'। শ্রীলঙ্কার গায়িকা ইয়হানি দি সিলভার এই গান গোটা বিশ্বে টপ ট্রেন্ডিং গানের তালিকায় জায়গা করে নিয়েছে এই বছর।

রেমডিসিভির কে রেমো ডি-সুজা

রেমডিসিভির কে রেমো ডি-সুজা

ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি-সুজার সঙ্গে করোনার দাওয়াই রেমডিসিভিরের সঙ্গে তুলনা করা নিয়ে ট্রোল আর মিমে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া। মূলত রেমডিসিভিরকে একজন যুবক রেমো ডিসুজা বলে বসেছিলেন। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

 খেলা হবে

খেলা হবে

২০২১ সালে উত্তেজনার পারদ চড়েছে বাংলায় বিধানসভা নির্বাচন দিয়ে। আর সুরু থেকেই সবথেকে চর্চিত উক্তি হল 'খেলা হবে'। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এর গান 'খেলা হবে' ব্যাপক ভাইরাল হয় গোটা রাজ্যে। মূলত একদিন সাংবাদিকদের সামনে কথায় কথায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলে ফেলেছিলেন, এবার জমিয়ে খেলা হবে। তা থেকেই সেরা ভাইরাল উক্তির সূত্রপাত।

শোভন- বৈশাখী আর 'মম চিত্তে'

শোভন- বৈশাখী আর 'মম চিত্তে'

নিজেদের নানা ক্রিয়া কলাপের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী। আর এবার তাঁদের প্রেম ও বৈশাখীর মম চিত্তে নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অবশ্য যা নিয়ে মিমের সঙ্গে কটাক্ষও হয়েছে বিস্তর।

কাঁচা বাদাম

কাঁচা বাদাম

বছরের শেষে সর্বাধিক কাঁপিয়ে দিয়েছে যে ভিডিও তা হলো ভুবন বাদ্যকরের 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো ভাজা বাদাম' গান। আর এরপর সোজা জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন ভুবন বাদ্যকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+