২০২১ সালে এই বলিউড ডিভাদের ব্রাইডাল লুক অবাক করবে আপনাকে

বলিউড ডিভাদের ব্রাইডাল লুক

২০২০ সালের মতোই ২০২১ সালের কিছু মাস পর্যন্ত আমরা সকলে ঘরবন্দী ছিলাম। তবে বছরের দ্বিতীয়ার্ধ ছিল সত্যিই উদযাপন করার মতো সময়। বিশেষ করে বিয়ের জন্য। বলিউডের একাধিক ডিভা এ বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এবং তাঁদের নববধূর সাজ সত্যিই দেখার মতো ছিল। এঁদের মধ্যে অনেকেই শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার–বন্ধুদের নিয়ে ব্যক্তিগতভাবে বিয়ে সারেন আবার অনেকে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং করেন। আসুন দেখে নেওয়া যাক ২০২১ সালের সবচেয়ে সুন্দরী বধূদের।

নাতাশা দালাল

প্রায় এক দশক ধরে ডেট করার পর বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল অবশেষে এ বছরের ২৪ জানুয়ারি আলিবাগে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন। বিয়ের সময় লাল রঙকে না বেছে নাতাশা বরং সোনালী রঙের লহেঙ্গা পরেছিলেন, এর সঙ্গে রূপো ও সোনা দিয়ে এমব্রয়ডারি করা ছিল। নাতাশার ওড়না ছিল ফ্লোরাল বর্ডার দেওয়া এবং গোটা ওড়না জুড়ে ছিল তারা আঁকা। নাতাশার লহেঙ্গার মাথা থেকে পা পর্যন্ত ছিল সূক্ষ্ম সূক্ষ্ম নক্সায় ভরপুর। এই লহেঙ্গার সঙ্গে তিনি মানানসই হীরের গয়না পরেন। এমেলল্ড পেনডেন্টের সঙ্গে হীরের নেকলেস, মুক্তো বসানো কানের দুল, মাঙ্গটিকা ও রূপোলি রঙের কলিরে।

দিয়া মির্জা

প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক ও অভিনেত্রী দিয়া মির্জা এ বছরের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে। দিয়ার পরনে এদিন ছিল লাল রঙের শাড়ি, তাঁকে বধূ বেশে দারুণ সুন্দর লাগছিল। দিয়ার গোটা শাড়ি জুড়ে ছিল সোনালি রঙের এমব্রয়ডারি করা এবং পুরু সোনালি রঙের বর্ডার। দিয়ার মাথায় ছিল লাল রঙের অর্গানজা ওড়না, যাতে সোনালী পাড়ি এমব্রয়ডারি করা ছিল। এই সাজ দিয়ার তথনই সম্পূর্ণ হয় যখন অভিনেত্রী এর সঙ্গে চিরাচরিত সোনার চকার, যার মধ্যে সবুজ পাথর বসানো পরেছিলেন। এর সঙ্গে মানানসই সবুজ ও সোনালি রঙের চুড়ি, মাঙ্গটিকা, চান্দেলিয়া কানের দুল এবং লাল রঙের ছোট্ট টিপ দিয়ার সাজকে পরিপূর্ণ করে তোলে।

ইয়ামি গৌতম

এ বছরের ৪ জুন খুব ব্যক্তিগত পরিসরে পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁর অতুলনীয় লাল রঙের নববধূর পোশাক তাঁর মায়ের। এদিন ইয়ামির পরনে ছিল ৩৩ বছরের পুরনো ঐতিহ্যশীল সিল্ক শাড়ি, যেটার পুরোটা জুড়ে ছিল জটিল সোনার কাজ। খুব সাধারণ এই শাড়িটি অসাধারণ হয়ে ওঠে মানানসই ব্লাউজের সঙ্গে, যেখানে সোনার এমব্রয়ডারি করা ফ্লোরালের কাজ ছিল। তাঁর বধূবেশকে সম্পূর্ণ করতে ইয়ামি তাঁর দিদার দেওয়া লাল ওড়না মাথায় পরেন। ইয়ামির উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নাগুলির মধ্যে একটি রাজকীয় সোনার চোকার সেট, মাঙ্গটিকা এবং কলিরে ছিল, যা কড়ি ও নারকেল দিয়ে সাজানো ছিল। এই সাজের সঙ্গে ইয়ামি পাহাড়ি ঐতিহ্যগত হিমাচলী নথ পরেন, যা তাঁর দিদা তাঁকে উপহার দিয়েছেন।

রিয়া কাপুর

এ বছরের ১৪ অগাস্ট একেবারে ঘরোয়াভাবে অনিল কাপুর কন্যা রিয়া কাপুর বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক করণ বুলানির সঙ্গে। বিয়ের দিন রিয়া ঐতিহ্যগত লাল লহেঙ্গার বদলে অনামিকা খান্নার চান্দেরি শাড়িতে সেজেছিলেন। অফ-হোয়াইট রঙের শাড়ির সঙ্গে ভারী গয়নায় নজর কেড়েছিলেন রিয়া। এই শাড়ির সঙ্গে তিনি হাফ-স্লিভ ব্লাউজ পরেন, আইভরি ও সোনা দিয়ে যার কাজ করা। সবথেকে বেশি নজর কেড়েছিল রিয়ার মাথায় লাগানো নেট স্টাইলে মুক্ত দিয়ে তৈরি ওড়না। সামগ্রিক ভাবে রিয়া যেন ভিনটেজ লুকে ধরা পড়লেন। রিয়া তাঁর নববধূর লুকসকে সম্পূর্ণ করলেন তাঁর মায়ের গয়না দিয়ে, যেখানে আটকাট হিরে দিয়ে তৈরি গলার হার, মঙ্গলসূত্র, মানানসই কুন্দন ঝুমকা ও কড়া পরেছিলেন।

পত্রলেখা

রাজকুমার রাও এবং পত্রলেখা পল এ বছরের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে সারেন। বাঙালি বধূ সাজে দেখা যায় পত্রলেখাকে। সব্যসাচীর লাল রঙের দারুণ শাড়ি ও লাল ওড়না ভেল হিসাবে পরেন অভিনেত্রী। তাঁর এমব্রয়ডারি ওড়নায় বাংলায় লেখা ছিল সুন্দর একটি মেসেজ, '‌আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।' পত্রলেখার মাথায় ছিল পাথর বসানো টায়রা ও ভারী চকার পরেছিলেন গলায়। কানে ছিল ভারী কানের দুল। তিনি হাতে শাখা-পলার সঙ্গে সোনার চুড়ি ও কুন্দন বালা পরেন। ‌

দিশা পারমার

টেলিভিশন অভিনেত্রী দিশা পারমার গত ১৬ জুলাই গায়ক রাহুল বৈদ্যের সঙ্গে রীতিমতো বিগ ফ্যাট ওয়েডিং করেন। বিয়ের দিন দিশা আবু জৈন ও সন্দীপ খোসলার লাল রঙের মনোমুগ্ধকর লহেঙ্গা পরেছিলেন এবং দিশাকে পারফেক্ট ভারতীয় বধূ লাগছিল। এর সঙ্গে দিশা গোলাপি রঙের ওড়না নেন, যাতে উজ্জ্বল ও সুন্দর এমব্রয়ডারি করা। দিশার মাথা জুড়ে ছিল ওড়না। তিনি চকার স্টাইল নেকলেস পরেছিলেন, মাথায় ছিল মাঙ্গটিকা, ভারী কানের দুল, বড় নথ এবং প্রচুর চুড়ি তাঁর সাজকে সম্পূর্ণ করে।

অনুষ্কা রঞ্জন

অনুষ্কা রঞ্জন এবং আদিত্য সিলের 'বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং'ও ছিল এই বছরের অন্যতম বড় বিয়ে। ২১ নভেম্বর মুম্বইতে পরিবার ও বন্ধুদের নিয়ে তাঁরা বিয়ে সারেন। অনুষ্কাও তাঁর বিয়েতে লালকে প্রাধান্য না দিয়ে, বেগুনি রঙের ভারী লহেঙ্গা চোলি পরেছিলেন, যাতে ভারী এমব্রয়ডারি রয়েছে। মাথায় ছিল একই রঙের এমব্রয়ডারি করা ওড়না। অনুষ্কা তাঁর লহেঙ্গার সঙ্গে হীরের গয়না পরেছিলেন। হাতে ছিল কলিরে ও হাতফুল, যা তাঁর সাজকে সম্পূর্ণ করে।

ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরে একটি জমকালো বিয়ে করেন। তাঁদের বিয়ে গত একমাস ধরে চর্চার বিষয় ছিল। সব্যসাচী কালেকশনে অন্যান্য বলিউড নায়িকাদের মতো ক্যাটরিনাও বিয়ের দিন সেজে উঠেছিলেন লাল রঙের লহেঙ্গায়। এই লহেঙ্গা তৈরি হয়েছে ফাইন মটকা সিল্কের মেটেরিয়াল দিয়ে। তার সঙ্গে রয়েছে ফাইন লাইন জারদৌসি বর্ডার যা তৈরি ভেলভেট দিয়ে। ভিকি কৌশল এদিন ক্যাটরিনার মাথার ওড়নায় ছিল বিশেষত্ব। পাঞ্জাবি স্টাইলে ডিজাইন করা সেটি। হ্যান্ড মেড এই ওড়নায় সিলভার ইলেকট্রোপ্লেটিং সোনায় মোড়া সবথেকে বেশি নজর কাড়ে। পাশাপাশি বিয়ের দিন পোশাকের সঙ্গে সব্যসাচী কালেকশনের গয়নাতে সেজেছেন কাটরিনা কাইফ। ২২ ক্যারেটের সোনার উপর হীরে বসানো গয়না এদিন পড়তে দেখা যায় ক্যাটরিনাকে। সাবেকি হেরিটেজ জুয়েলারি কালেকশন থেকে ডিজাইন করা ক্যাটরিনার সমস্ত গয়না।

অঙ্কিতা লোখাণ্ডে

টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ১৪ ডিসেম্বর ভিকি জৈনের সঙ্গে সাত পাকে ঘোরেন এবং তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছেন। অঙ্কিতা তার বিয়েতে ডিজাইনার মণীশ মালহোত্রার একটি সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন, যার সঙ্গে তিনি ভারী গয়না পরেছিলেন, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল। এই লহেঙ্গার সঙ্গে অঙ্কিতাও সোনালি ওড়না পরেছিলেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+