বলিউডে প্রথম পা রেখেই মন জয় করেছেন দর্শকদের, বছর শেষে চিনে নিন সেই সব নতুন তারকাদের

বলিউডে প্রথম পা রেখেই মন জয় করেছেন দর্শকদের, বছর শেষে চিনে নিন সেই সব নতুন তারকাদের

আমরা ২০২১ সালের শেষমাসে দাঁড়িয়ে রয়েছি এবং খুব শীঘ্রই ২০২২ নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। যদিও এই বছরটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিল না, কারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের জেরে এই বছরটি রোলার কোস্টার রাইডের মতো গিয়েছে। এমনকী বিনোদন জগতও তীব্র ধাক্কা খেয়েছে। যদিও বলিউডের সিনেমাগুলি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং কিছ সিনেমা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিনেমা হলেই মুক্তি পায়। প্রত্যেক বছরের মতো এ বছরও একাধিক নতুন মুখ বলিউডে প্রবেশ করেছেন, আসুন দেখে নেওয়া যাক তাঁরা কে কে। বছর শেষে যে সব নতুন মুখ তাঁদের অভিনয় দক্ষতা ও প্রতিভা দিয়ে দর্কদের মন জয় করেছেন তাঁরা কারা জেনে নিন।

আহান শেট্টি

আহান শেট্টি

বলিউডের বরিষ্ঠ অভিনেতা সুনীল শেট্টির ছেলে আহান এ বছর পরিচালক মিলন লুথারিয়ার '‌তড়প'‌ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন। এই ছবিতে অভিনেতার বিপরীতে ছিলেন তারা সুতারিয়া। এই ছবিটি তেলেগু হিট আরএক্স হান্ড্রেড-এর রিমেক এবং প্রথমবারই তারকা পুত্রের অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তাঁর অভিনয় দক্ষতা দেখার পর বি-টাউনের পরবর্তী সুপার হিরো বলে অনেকে আহানকে অ্যাখা দিয়েছে।

 শর্বরী ওয়াগ

শর্বরী ওয়াগ

মডেল তথা অভিনেত্রী শর্বরী ওয়াগ সিদ্ধার্থ চতুর্বেদী, সইফ আলি খান ও রানী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বলিউডের প্ররছম ছবি বান্টি অউর বাবলি ২-তে অভিনয় করেন। নতুন বাবলি তাঁর মিলিয়ন-ডলারের হাসি ও অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। এর আগে শর্বরী পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে পরিচালনার কাজে সহযোগিতা করেছিলেন এবং সহযোগী পরিচালক হিসাবে বাজিরাও মস্তানিতে কাজও করেন। এই অভিনেত্রী নাকি ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে ডেট করছেন বলে গুজব রটেছে।

 ইসাবেল কাইফ

ইসাবেল কাইফ

ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফ এবার বলিউডে ঝড় তুলতে আসছেন। বেশ কিছু দিন ধরেই তিনি মডেলিং-এর সঙ্গে যুক্ত। আদিত্য পাঞ্চোলির ছেলে সুরয পাঞ্চোলির সঙ্গে জুটি বেধে টাইম টু ডান্স সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন ইসাবেল। এখানে তিনি এক ডান্সারের ভূমিকায় অভিনয় করবেন। বলিউডে প্রথমবার অভিষেক ইসাবেলের, দিদি ক্যাটরিনা তাঁকে যথেষ্ট সহায়তা করেছেন বলে জানিয়েছেন ইসাবেল। দিদির সূত্রে মাঝে মধ্যেই তিনি বলিউডের নানা পার্টি ও অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। যার ফলে ইসাবেল বলিউডের পরিচিত মুখ।

 রিনজিং ডেনজোঙ্গপা

রিনজিং ডেনজোঙ্গপা

কিংবদন্তী অভিনেতা ড্যানি ডেনজোঙ্গপার ছেলে রিনজিং প্রথমবার অভিনয় কেরিয়ার শুরু করতে চলেছেন জি ফাইভের সিরিজ স্কোয়াড-এর মাধ্যমে। এই সিরিজে রিনজিংকে এসটিএফ কম্যান্ডোর চরিত্রে দেখা যাবে, যাঁর টাস্ক এক তরুণীকে বাঁচানো।

পরিণীতা সুভাষ

পরিণীতা সুভাষ

পরিণীতা সুভাষ মিনাজ জাফেরির সঙ্গে একসঙ্গে হাঙ্গামা ২ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তিনি অজয় দেবগণের ভুজ:‌ দ্য প্রাইড অফ ইন্ডিয়া সিনেমাতেও কাজ করবেন। বলিউডের আগে তিই তেলেগু, কন্নড় ও তামিল সিনেমায় কাজ করতে চলেছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+