Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২১-কে বিদায় জানানোর পাশাপাশি কোন কোন বিশিষ্টদেরও শেষ বিদায় হল এই বছর?

যাঁদের হারালাম

প্রতিবছরই গোটা বিশ্বে বহু নামকরা মানুষ আমাদের থেকে বিদায় নেন। বিদায় নেন অর্থে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ২০২০ সালে করোনার পর থেকে বহু মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। বছর শেষে স্মরণ যাক সেই মানুষদের যারা সমাজে নিজেদের জায়গা করে নিয়েছিলেন, না ফেরার দেশে চলে গিয়ে তৈরি হয়েছে বিশাল শূন্যতা।

ওস্তাদ গুলাম মুস্তাফা খান (৩মার্চ,১৯৩১-১৭ জানুয়ারি,২০২১)

ওস্তাদ গুলাম মুস্তাফা খান (৩মার্চ,১৯৩১-১৭ জানুয়ারি,২০২১)

চলতি বছর 17 জানুয়ারি মুম্বাইয়ের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। উত্তরপ্রদেশের বদাউনে জন্ম। ছোট থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন।ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই কিংবদন্তি শিল্পীকে ১৯৯১ সালে পদ্মশ্রী, ২০০৬ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার। ২০০৩ সালে সংগীত-নাটক অ্যাকাডেমি পুরস্কার পান উস্তাদ গুলাম মুস্তাফা খান।

রাজীব কাপুর (২৫অগাস্ট,১৯৬২-৯ ফেব্রুয়ারি, ২০২১)

রাজীব কাপুর (২৫অগাস্ট,১৯৬২-৯ ফেব্রুয়ারি, ২০২১)

ঋষি কাপুরের মৃত্যুর এক বছর পর চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।কালজয়ী ছবি রাম তেরি গঙ্গা মৈলি'তে নরেন্দ্রর ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে তিনি পরিচিত হয়ে রয়েছেন।

শ্রবণ রাঠোড় (১৩ নভেম্বর, ১৯৫৪ - ২২ এপ্রিল, ২০২১)

শ্রবণ রাঠোড় (১৩ নভেম্বর, ১৯৫৪ - ২২ এপ্রিল, ২০২১)

মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে হেরে গিয়ে না ফেরার দেশে চলে যান সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর। বলিউডের বিখ্যাত নদিম-শ্রবণ জুটির অন্যতম শ্রবণ। 'সজন', সড়ক', পরদেশ', 'আশিকি-র মতো ব্লকবাস্টার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন তাঁরা।

রোহিত সরদানা (২২ সেপ্টেম্বর, ১৯৭৯ - এপ্রিল ৩০, ২০২১)

রোহিত সরদানা (২২ সেপ্টেম্বর, ১৯৭৯ - এপ্রিল ৩০, ২০২১)

করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি, হার্ট অ্যাটাকে ৪১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই সাংবাদিক। জি নেটওয়ার্ক ও আজ তক এর মত সংবাদ-মাধ্যমে কাজ করেছেন তিনি।

মিলখা সিং (২০ নভেম্বর, ১৯২৯ - ১৮ জুন, ২০২১)

মিলখা সিং (২০ নভেম্বর, ১৯২৯ - ১৮ জুন, ২০২১)

চলতি বছর ১৮ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্প্রিন্টার মিলখা সিং। চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। একটু কালে বয়স হয়েছিল ৯১ বছর।এশিয়ান গেমসে চারবার স্বর্ণপদক এনে দিয়েছিলেন দেশকে। ১৯৫৪ সালে কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক এবং আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জেতেন তিনি।

দিলীপ কুমার (ডিসেম্বর ১১, ১৯২২ - ৭ জুলাই, ২০২১)

দিলীপ কুমার (ডিসেম্বর ১১, ১৯২২ - ৭ জুলাই, ২০২১)


ভারতের অন্যতম অভিনেতা, মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার চলতি বছরেই গিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

 দানিশ সিদ্দিকী (১৯ মে, ১৯৮৩ - ১৫ জুলাই, ২০২১)

দানিশ সিদ্দিকী (১৯ মে, ১৯৮৩ - ১৫ জুলাই, ২০২১)

আফগানিস্তানের কান্দাহারে দুষ্কৃতীদের গুলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী।সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ।

সিদ্ধার্থ শুক্লা (১২ ডিসেম্বর,১৯৮০-২ সেপ্টেম্বর,২০২১)

সিদ্ধার্থ শুক্লা (১২ ডিসেম্বর,১৯৮০-২ সেপ্টেম্বর,২০২১)

জীবিত থাকলে ১২ ডিসেম্বর ৪১ এ পা দিতেন তিনি। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালমৃত‍্যু হয় সিদ্ধার্থের। বালিকা বধূ, বিগ বস এ খ্যাত লাভ করেছিলেন সিদ্ধার্থ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+