২০২১ সালে বক্স অফিসে লক্ষ্মী লাভ হল কোন কোন সিনেমার?

২০২১ সালের বক্স অফিস হিট

করোনা এসে মানুষের জীবন ধারাকে বদলে দিয়েছে। গোটা বিশ্বে চরম ক্ষতি হয়েছে অর্থনীতির। বন্ধ হয়ে গিয়েছে একাধিক ব্যবসা। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। সবকিছুর মতো বিনোদন দুনিয়াতেও থাবা বসিয়েছে করোনা। কিছুটা ক্ষতি হলেও সম্পূর্ণ করতে পারেনি। করোনার কারণে দীর্ঘদিন ধরে বড় পর্দায় মুক্তি পায়নি ছবি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ছবি মুক্তি পাওয়া শুরু করেছে। করণা আবহের মধ্যেই কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এই বছর। যেগুলি ব্যবসা করেছে বেশ ভালই। এক নজরে দেখে নেওয়া যাক কম কম ছবির লক্ষ্মী লাভ হল বক্স অফিসে।

সূর্যবংশী

সূর্যবংশী

অ্যাকশন কিং রোহিত শেট্টি পরিচালিত এই বিগ বাজেটের বলিউড ফিল্ম প্রত্যাশা মত ব্যবসা না করতে পারলেও বিনিয়োগের উপর রিটার্ন হয়ে ২৬.৪৫% হারে ব্যবসা করেছে। ৫২.৮০ কোটি টাকা লাভ করেছে এই ছবি। ১৬০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির এখনও অবধি, এর বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৩.৩৪ কোটি টাকা।

অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ

সালমান খান ফিল্মস প্রোডাকশন হাউসের অধীনে, মহেশ মাঞ্জরেকার পরিচালিত এই থ্রিলার মুভিটি ৫৮.২৬ কোটি টাকা আয় করে এই বছরের লাভকারী ছবির মধ্যে দ্বিতীয় হয়েছে। সালমান খান, আয়ুষ শর্মা, যীশু সেনগুপ্ত এবং মহিমা মাকওয়ানা অভিনীত, এই ছবিটি গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে৷ এটি এখনও সারা বিশ্ব জুড়ে চলছে। তাই মোট আয়ের পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু আন্দাজ এই ছবি তৈরি করতে যা খরচ হয়েছে তার থেকে অন্তত ২৫ শতাংশ বেশি আয় করবে এই ছবি।

বেল বটম

অক্ষয় কুমার, লারা দত্ত, হুমা কুরেশি এবং বাণী কাপুর অভিনীত এই অ্যাকশন থ্রিলার ফিল্মটি ২০২১ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। রঞ্জিত এম. তেওয়ারি পরিচালিত, মুভিটি বিশ্বব্যাপী ৫০.৫৮ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে ছবিটি ভারতে ২.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

তড়প

ফক্স স্টার স্টুডিওস দ্বারা প্রযোজিত, এই রোমান্টিক অ্যাকশন ফিল্মটি খুব সম্প্রতি ৩রা ডিসেম্বর মুক্তি পেয়েছে এবং বছরের চতুর্থ সর্বোচ্চ আয় করা বলিউড মুভি হয়ে উঠেছে৷ মিলান লুথরিয়া পরিচালিত এই সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৩.৯০ কোটি টাকা আয় করেছে। এতে অভিনয় করেছেন অহন শেঠি ও তারা সুতারিয়া।

চণ্ডীগড় করে আশিকী

আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুর অভিনীত রোমান্টিক মুভিটি ২০২১ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসাবে পঞ্চম স্থানে রয়েছে। অভিষেক কাপুর পরিচালিত, ১০ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটির এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন ৩১.৮৫ কোটি টাকা।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+