‘ভ্যালেন্টাইন্স ডে’র দিন নুসরত কীভাবে অনুরাগের ছোঁয়া দিলেন যশকে, জানেন আপনি
‘ভ্যালেন্টাইন্স ডে’র দিন নুসরত কীভাবে অনুরাগের ছোঁয়া দিলেন যশকে, জানেন আপনি
টলিউডের বিখ্যাত অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে প্রায় সময়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় ওঠে। যদিও সেই সব কথা একেবারেই গায়ে মাখেন না তারকা জুটি। নেটিজেনদের সেই সব কটাক্ষের অকপটে উত্তর দেন অভিনেত্রী নুসরত। তাঁদের দু’জনের জীবনে আছে একটা মিষ্টি ঈশান। তাঁদের পুত্রের নাম। এখন তাঁদের জীবনে আছে এক 'নতুন বসন্ত’। যদিও গত বছর অর্থাৎ ২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডের দিক এক সঙ্গে কাটিয়েছিলেন। যদিও সেই খুশি তাঁরা সকলের সঙ্গে ভাগ করেননি। কারণ তাঁদের ভালোবাসার সম্পর্ক ছিল আড়ালে। কিন্তু এবারের চিত্রটা একাবারেই অন্য রকম। ভালবাসা, অনুরাগের ছোয়া লাগল তাঁদের সুন্দর মনে। নুসরতের সিঁথি লাল রঙের সিঁদুরে ভরা। এই বিশেষ দিন এবার তাঁরা কীভাবে সেলিব্রেট করল!

সোশ্যাল মিডিয়ায় এবার তাঁদের দু’জনের এবার একটি ভিডিও শেয়ার হল যা দেখে অনুরাগীরা খুব খুশী। রেড ওয়ানির বোতল তাঁরা একসঙ্গে নাড়াচ্ছে। উটের পিঠে কোথায় যেন ভ্রমন করছেন, দেখে মনে হচ্ছে তাঁরা যেন রাজস্থানে আছেন। তারকা দম্পতি যেন নিত্যদিনই প্রেমের মরশুমে কাটায়। নেটিজেনদের নানান বিতর্ক , কটাক্ষকে দূরে সরিয়ে অভিনেত্রী নুসরত যশের উদ্দেশ্যে বলেন, “আমার কোনও তাড়া নেই। তোমায় ধীরে ধীরে বুঝছি। সময় নিচ্ছি। আমাদের আত্মা তো এক জিনিসেই তৈরি, তোমার ও আমার।”
গত বছর ছোট্ট ঈশানের বাবার পরিচয় নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল। যদিও সেসব বিতর্ককে মটেও পাত্তা দেননি অভিনেত্রী নুসরত। তাঁকে বারবারই বলতে শোনা গেছে যশ তাঁর ছেলে ঈশানে খুব যত্ন সহকারে রাখেন, যখন তিনি শুটিংয়ে যান। তাঁকে খুব ভালোবাসেন যশ। যশ ও নুসরতের মধ্যে ভালোবাসার সম্পর্ক খুব গভীর। দিন যত এগোচ্ছে তাঁদের ভালোবাসার গভীরতাও তত যেন বাড়ছে। তাঁদের মিষ্টি মধুর ক্যাপেল বলে অনেক নেটিজেনরাই সম্বোধন করেছেন। তারকা দম্পতির অভিনয়ের দক্ষতাও অসাধারান। যা জেরে অনুরাগীরা তাঁদের খুব পছন্দ করেন।












Click it and Unblock the Notifications