যশের ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিক্রিয়া জানালেন নুসরত জাহান

যশের ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায়

‌তাঁর ও নিখিল জৈনের বিয়ে অবৈধ, শুধু তাই নয় তিনি নিখিলের সঙ্গে লিভ–ইনে ছিলেন, বুধবারই দাবি করেছেন সাংসদ তারকা নুসরত জাহান। এদিনই আবার নুসরতের বিশেষ বন্ধু তথা টলিউড অভিনেতা একটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা বেশ ইঙ্গিতপূর্ণ।

যশের ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিক্রিয়া জানালেন নুসরত জাহান


প্রসঙ্গত, গত বছরের পুজোর পর থেকেই যশ–নুসরতের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে শুরু করে। নভেম্বর থেকে নুসরত ও নিখিল আলাদা থাকার প্রধান কারণ ছিল যশ। এমনকী তাঁরা রাজস্থানেও ঘুরতে যান বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি নুসরত তাঁর ও যশের সম্পর্ককে মেনে নিয়েছেন। এরই মাঝে নুসরতের অন্তঃত্ত্বা হওয়ার গুজবও কানে এসেছে। বুধবার যশ ইনস্টাগ্রামে একাধিক টবে রাখা গাছের পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন। তিনি পরে রয়েছেন সাদা রঙের টি–শার্ট এবং সঙ্গে জিনস। ক্যাপশনে যশ লিখেছেন, '‌চালাকেরা সমস্যা সমাধান করেন। জ্ঞানী ব্যক্তি তা এড়িয়ে চলেন।’‌ এই ক্যাপশনের মাধ্যমে তিনি কাকে কটাক্ষ করতে চেয়েছেন তা স্পষ্ট নয় তবে নুসরতের বিবৃতির পরই এই পোস্ট করায় তা বেশ গুরুত্ব পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যশের এই পোস্টে স্বাভাবিকভাবেই মন্তব্য করতে দেখা গিয়েছে নুসরতকে। যদিও তিনি যশের গাছগুলির প্রশংসা করেন। নুসরত লেখেন, '‌তোমার গাছগুলি খুব সুন্দর’‌। এরপর হার্ট ইমোজিও দেন।

২০১৯ সালে তুরস্কে রীতিমতো রাজকীয়ভাবে বিয়ে করেন নুসরত ও নিখিল। একবছর ভালোই চলেছে তাঁদের দাম্পত্য জীবন। তারপর ২০২০ সালের নভেম্বর থেকে নুসরত–নিখিল আলাদা থাকতে শুরু করেন। এরপর বুধবার বিবৃতি জারি করে নুসরত দাবি করেন, তিনি বিবাহিত নন। লিভ ইন করতেন। এই বিবৃতি জারির পরই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। যদিও নিখিল জৈন জানান যে তিনি অনেক আগেই নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন। জুলাইতে তার শুনানি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+