মুক্তির আর পাঁচদিন বাকি, অজানা কারণে ‘‌চিনে বাদাম’‌ থেকে সরে এলেন যশ, টুইট অভিনেতার

মুক্তির আর পাঁচদিন বাকি, অজানা কারণে ‘‌চিনে বাদাম’‌ থেকে সরে এলেন যশ, টুইট অভিনেতার

বাংলা সিনেমা '‌চিনে বাদাম'‌ থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। অথচ ছবি মুক্তির আর মাত্র পাঁচদিন বাকি। আর এরই মধ্যে ছবির প্রধান অভিনেতার এমন ঘোষণায় বেশ অস্বস্তিতে পড়েছে এনা সাহার প্রযোজনা সংস্থা। কিন্তু কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন যশ দাশগুপ্ত।

মুক্তির আর পাঁচদিন বাকি, অজানা কারণে ‘‌চিনে বাদাম’‌ থেকে সরে এলেন যশ, টুইট অভিনেতার

জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবিতে এনা সাহার সঙ্গে জুটি বেঁধেছিলেন যশ। ছবির শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের দিকে। আর ঠিক এই সময়েই মতবিরোধ। যার জন্য সরে দাঁড়ালেন যশ। অভিনেতা এই খবর টুইটারেও পোস্ট করে জানিয়ে দিয়েছেন। যদিও কেন ছবি থেকে সরে দাঁড়ালেন তা এখনও প্রকাশ্যে আনেননি তিনি। তবে প্রয়োজন পড়লে কারণও জানাবেন বলে জানিয়েছেন অভিনেতা।

যশ রবিবার তাঁর টুইটারে বলেন, '‌জনশীলতা নিয়ে মতবিরোধের জন্য জারেক এন্টারটেনমেন্ট প্রযোজিত ও শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম ছবিথেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবির সঙ্গে আর জড়িত থাকতে চাই না আমি কোনও ভাবেই।'‌ আগামী ১০ জুন এই ছবি মুক্তির কথা রয়েছে। অথচ সিনেমার প্রধান অভিনেতা জানিয়ে দিলেন তিনি আর কোনওভাবে এই ছবির সঙ্গে যুক্ত নন।

তবে যশ '‌চিনে বাদাম'‌-এর সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন। মূলত পোস্ট প্রোডাকশনে দাঁড়িয়ে ছবি চিনে বাদাম। শুধু সৃষ্টিশীলতায় মতপাথর্ক্যের জন্য জারেক এন্টারটেইনমেন্ট এবং পরিচালক শিলাদিত্য মৌলিকের চিনে বাদাম ফিল্ম থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। টিনসেল টাউনে কান পাতলে যেটা শোনা যাচ্ছে তা হল বাংলা ছবি চিনে বাদাম প্রোজক্টে কাজ করতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রযোযকদের সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছেে যশের।

ছবি প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাঁদের। এর ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ। উল্লেখ্য, শিলাদিত্য মৌলিক পরিচালিত জারেক এন্টারটেন্টের প্রযোজনায় প্রথমবার রূপোলি পর্দায় জুটি বাঁধতে দেখা যাচ্ছে এনা ও যশকে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষে ছবির ট্রেলর মুক্তি পেয়েছে। তারপর গানও মুক্তি পেয়েছে একাধিক। আর ছবি মুক্তির আগেই সেখান থেকে সরে এলেন যশ দাশগুপ্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+