বাগদেবীর বন্দনায় পুজোয় ব্যস্ত নুসরত-যশ, সকলকে সোশ্যাল মিডিয়ায় পুজোর আমন্ত্রণ জানালেন তারকা জুটি

বাগদেবীর বন্দনায় পুজোয় ব্যস্ত নুসরত-যশ, সকলকে সোশ্যাল মিডিয়ায় পুজোর আমন্ত্রণ জানালেন তারকা জুটি

প্রতি বছরের মত এবছরও সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত টলি মহল। ৫ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সরস্বতী পুজো। মাঝে মাত্র আর কটা দিন। এখন নিউ থিয়েটার্সের ১-এ স্টুডিওতে ব্যস্ত সকলে পুজো নিয়ে। বিশেষ দিন কী করা হবে আর কী করা হবে না। সব পরিকল্পনা প্রায় শেষের দিকে। এত কিছুর মধ্যেও কিন্তু বাদ নেই শুটিংয়ের। সেটিও চলছে সমান তালে। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সরস্বতী পুজোর আমন্ত্রন জানালেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।

এবছরও স্টুডিও পাড়ায় পুজোর আয়োজন

এবছরও স্টুডিও পাড়ায় পুজোর আয়োজন

আগের বছর পরিচালক শিলাদিত্য মৌলিক বাগদেবীর বন্দনার কথা। আর ভাবনা মতই শুরু হয়েছিল কাজ। সরস্বতী পুজোয় সামিল হয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষেরা। তবে এবার এনারা ছাড়া নতুন মুখ দেখা যাচ্ছে। নুসরত ও যশের। সবার সাথে এনারাও কোমর বেঁধে নেমে পড়েছেন সরস্বতী পুজোর কাজে। আর তাই সোশ্যাল মিডিয়ায় সবাইকে আমন্ত্রন জানিয়েছেন।

অভিনেত্রী নুসরত কী জানালেন

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নুসরত জানিয়েছেন, আমারা সবাই মিলে পুজো করছি। এটা আমাদের পুজো। এই পুজোর নাম ' সিনেমার সরস্বতী'। এই পুজোয় আসতে গেলে আপনাদের ইন্দ্রপুরী স্টুডিওর বিপরীতে ৯ নম্বর স্টুডিওতে আসতে হবে। আমি এখানে থাকব, আপনারা কিন্তু অবশ্যই আসবেন।

অভিনেতা যশ সকলের উদ্দেশ্যে কী বললেন

একইই কথা জানালেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি সকলের উদ্দেশ্যে বলেন সরস্বতী পুজোয় সকলের আমন্ত্রন রইল। সবাই আসবেন এক সাথে আনন্দ করা যাবে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন।

ভোগ প্রসাদের মধ্যে কীকী রয়েছে

ভোগ প্রসাদের মধ্যে কীকী রয়েছে

স্টুডিও পাড়ার এই সরস্বতী পুজোয় যারা আসবেন তাঁদের জন্য রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থাও। থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস।

শুটিংয়ে ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী

শুটিংয়ে ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী

পরিচালক শিলাদিত্যর নতুন ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী নুসরত ও অভিনেতা যশ। আর এর মাঝেই বাগদেবীর বন্দনায় তাঁরা ব্যস্ত আছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+