চুপিসারে বিয়ে সারলেন ইয়ামি গৌতম, পাত্র ‘‌উরি’‌র পরিচালক আদিত্য ধর

চুপিসারে বিয়ে সারলেন ইয়ামি গৌতম, পাত্র ‘‌উরি’‌র পরিচালক আদিত্য ধর

করোনা আবহ, লকডাউনের মাঝেই সাতপাকে বাধা পড়লেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। '‌উরি’‌র পরিচালক আদিত্য ধরের সঙ্গে খুবই ব্যক্তিগতভাবে এই বিয়ে সারেন অভিনেত্রী। ভিকি ডোনার অভিনেত্রী তাঁর ভক্ত ও অনুগামীদের টুইটারে এই খবরটি শেয়ার করেছেন।

চুপিসারে বিয়ে সারলেন ইয়ামি গৌতম, পাত্র ‘‌উরি’‌র পরিচালক আদিত্য ধর

আদিত্য ধরের সঙ্গে তাঁর বিয়ের ছবি দিয়ে ইয়ামি ক্যাপশনে লিখেছেন, '‌আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে আজকে খুবই ব্যক্তিগতভাবে আমরা বিয়ে সারলাম। আমাদের এই বন্ধুত্ব ও নতুন জীবনের পথ চলায় আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। ভালোবাসা রইল, ইয়ামি ও আদিত্য’‌। বিয়ের ছবিতে ইয়ামিকে লাল বেনারসী শাড়ি ও তার সঙ্গে মানানসই গয়নায় সাজতে দেখা গিয়েছে। অন্যদিকে আদিত্যর পরনে ছিলে ধবধবে সাদা কারিকাজ করা শেরওয়ানি ও মাথায় পাগড়ি। পাঞ্জাবি রীতিতেই এই বিয়ে হয়। খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুদেরকে নিয়ে এই বিয়ের অনুষ্ঠান হয়।

ইয়ামিকে তাঁর পরবর্তী ডিজিটাল থ্রিলার '‌অ্যা থার্সডে’‌–তে দেখা যাবে। ইয়ামি এখানে স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে ইয়ামি ছাড়াও দেখা যাবে নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি ও মায়া সারাওকে। ভিকি ডোনার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। কয়েক বছরের মধ্যেই ইয়ামি বলিউডের বড় বড় বাজেটের ছবিতে কাজ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হৃত্ত্বিক রোশনের কাবিল ও বরুণ ধাওয়ানের বাদলপুর। উরি সিনেমাতেও ইয়ামিকে অভিনয় করতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+