ইয়ামি গৌতমের বিয়ের ছবিতে মাতোয়ারা নেট দুনিয়া, করোনাকালে অনুষ্ঠানের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি
ইয়ামি গৌতমের বিয়ের ছবিতে মাতোয়ারা নেট দুনিয়া, করোনাকালে অনুষ্ঠানের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি
বলিউডে বিয়ের অনুষ্ঠান মানেই রাজকীয় কোনও আয়োজন। দেশের বাইরে কোনও তাবড় বিদেশি ডেস্টিনেশনে বলিউড সেলেবদের রাজকীয় অনুষ্ঠানের আয়োজনই দেখতে অভ্যস্ত তাঁদের ফ্যানরা। তবে করোনাকালে গতবছর থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত বলিউডের বহু তারকার বিয়েই সেভাবে জাঁকজমক সহকারে হতে পারেনি। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই বিয়ের পিঁড়িতে বসে পড়লেন অভিনেত্রী ইয়ামি গৌতম। একনজরে দেখা যাক, তাঁর বিয়ের চোখ ধাঁধানো ছবি।
গায়ে হলুদ
ফিল্মমেকার আদিত্য ধরের সঙ্গে শেষমেশ গাঁটছড়া বেঁধেই ফেললেন ইয়ামি গৌতম। 'উরি' ছবির পরিচালকের সঙ্গে ছবির অভিনেত্রীর বিয়ের পর্বও সারা হয়েছে পাহাড়ের কোলে। পাহাড়ি মেয়ে ইয়ামির বিয়ে সম্পন্ন হয়েছে ৪ জুন। আর বিয়ের ছবি আপাতত ভাইরাল নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে গায়ে হলুদ থেকে বিয়ের সমস্ত পর্ব রীতি মেনে সম্পন্ন হয়েছে।
চুপি চুপি প্রেম!
জানা যায়, বলিউডের প্রবল লাইমলাইটের মাঝেও ইয়ামি ও আদিত্য নিজেদের সম্পর্ককে নিয়ে কিছুতেই মিডিয়ার সামনে আসতে চাননি। অত্যন্ত সন্তর্পণে তাঁরা নিজেদের সম্পর্ককে আড়ালে রেখেছিলেন।
লালচেলিতে ইয়ামি
বিয়ের আসরে লালচেলিতে ইয়ামি ছিলেন অপরূপা। জানা গিয়েছে করোনাকালে সমস্ত বিধি মেনেই ইয়ামির এই বিয়ের পর্ব সম্পন্ন হয়েছে আদিত্যর সঙ্গে।
পাহাড়ি মেয়ে ইয়ামি
আপাতত ইয়ামি গৌতমের পরিচয়, তিনি ইয়ামি গৌতম ধর। হিমাচল প্রদেশের বিলাসপুরের মেয়ে ইয়ামি অভিনেত্রী হওয়া র স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বই। যদিও হিমালচ আর মুম্বইয়ের মাঝে জীবনের বেশ বড় অংশই তিনি কাটিয়েছেন চণ্ডিগড়ে। ইয়ামির বাবা মুকেশ গৌতমও ছিলেন পরিচালক।
রূপসী ইয়ামি
এদিন নেট পাড়ায় ইয়ামি ও আদিত্যর বিয়ের ছবি ভাইরাল হতেই তাতে একাধিক ফিল্ম তারকার মন্তব্য সামনে আসে। শুভেচ্ছা জানান বহু তারকা। শুভেচ্ছা বার্তা আসে অভিনেতা বিক্রম মেসের তরফেও।












Click it and Unblock the Notifications