এবার কি অ্যাথলিট হিমা দাসকে নিয়ে বায়োপিক! মুখ খুললেন অক্ষয়

বায়োপিক নিয়ে বেশ শোরগোল বলিউডে। একের পর এক ফিল্মে বিভিন্ন নামী ব্যক্তিত্বের বায়োপিক তুলে ধরা হয়েছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে দেশের একাধিক নামী ব্যক্তিত্বের বায়োপিক আসছে বলিউডে।

বায়োপিক নিয়ে বেশ শোরগোল বলিউডে। একের পর এক ফিল্মে বিভিন্ন নামী ব্যক্তিত্বের বায়োপিক তুলে ধরা হয়েছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে দেশের একাধিক নামী ব্যক্তিত্বের বায়োপিক আসছে বলিউডে। এরইমধ্য়ে প্রসঙ্গ উঠল অসমের সোনাজয়ী অ্যাথলিট হিমা দাসকে নিয়ে।

অ্যাথলিট হিমা দাসের বায়োপিক নিয়ে মুখ খুললেন অক্ষয়

স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত 'গোল্ড'। ছবিতে প্রাকস্বাধীনতা যুগে তথা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে হকিকে কেন্দ্র করে এক বাঙালির লড়াইকে তুলে ধরা হয়েছে। এই বাঙালির তপন দাসের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এশিয়ান গেমস নিয় আয়োজিত এক অনুষ্ঠানে অক্ষয়কে স্পোর্টস কেন্দ্রিক ছবি নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অক্ষয় বলেন, তিনি অ্যাথলেট হিমা দাসকে নিয়ে বায়োপিক তৈরি করতে চান। অক্ষয় এদিন বলেন, হিমা দাসের প্রশংসা করে বলেন, একজন অ্যাথলেট দেশের প্রত্য়ন্ত জায়গা থেকে উঠে এসে যেভাবে সোনার মেডেল জিতেছেন , তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অ্যাথলিট হিমা দাসের বায়োপিক নিয়ে মুখ খুললেন অক্ষয়

অ্যাথলিট হিমা দাসের বায়োপিক নিয়ে মুখ খুললেন অক্ষয়

অক্ষয় এদিন জানান, 'গোল্ড' ছবির গল্প তিনি প্রথমে শুনেই তা পছন্দ করেন। আর তাঁর মনে হয়,এই গল্প সকলকে শোনানো দরকার। সেই কারণেই গোল্ড ছবিতে অক্ষয় অভিনয় করতে রাজ হন। উল্লেখ্য, শুধু অভিনয় নয়, গোল্ড-এ প্রযোজক হিসাবেও রয়েছেন অক্ষয়। এর আগে, অক্ষয় অভিনীত প্যাডম্যান তুলে ধরেছিল অরুণাচলম মুরুগানান্থমের জীবনী। এরপর অক্ষয়ের হাত ধরে অসমের সোনার মেয়ে হিমা দাসের বায়োপিক উঠোসে কী না, সেটাই দেখবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+