Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেঘে ঢেকে গেল তারা, সুপ্রিয়া প্রয়াণে ফিরে দেখা তাঁর কিছু সিনেমার গান

চলচ্চিত্র জগত , রূপোলি দুনিয়া, গ্ল্যামার-শিল্পের পাশাপাশি হাত ধরে পথ চলা। সেই পথে হেঁটেই বিভিন্ন সময়ে বিভিন্ন তারার উত্থান হয়। এরকমই টালিগঞ্জ সিনে মহলের এক উজ্জ্বল তারার পতন হল। নিভে গেল মেঘে ঢাকা তার

চলচ্চিত্র জগত , রূপোলি দুনিয়া, গ্ল্যামার-শিল্পের পাশাপাশি হাত ধরে পথ চলা। সেই পথে হেঁটেই বিভিন্ন সময়ে বিভিন্ন তারার উত্থান হয়। এরকমই টালিগঞ্জ সিনে মহলের এক উজ্জ্বল তারার পতন হল। ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন সুপ্রিয়া দেবী। কিন্তু বাংলা চলচ্চিত্র জগতের জ্যোতিষ্কের কেরিয়ারের বেশ কিছু মাইল ফলক যা মানুষের মনে আজও অম্লান হয়ে থাকবে।

মেঘে ঢেকে গেল তারা, শিল্পীর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিচারণা

ছবির পথ চলা
-------------
বসু পরিবার ছবি থেকে পথচলা শুরু হল। তারপর একের পর এক সিনেমা উপহার দিয়েছেন। সুচিত্রা- উত্তম কুমার রোমান্টিক জুটির পর যে রোমান্টিক জুটি বাংলা চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে রাজ করেছেন, তা সুপ্রিয়া- উত্তর কুমার জুটি। একাধিক সিনেমায় এই জুটি নিজেদের জাদু দেখিয়েছেন। চিরদিনের ছবিতে উত্তম কুমারের সঙ্গে তাঁর রোমান্স আজও অম্লান।

শুধু নয় রোমান্স
---------------
শুধু রোমান্টিক জুটিই নয়। আরও বিভিন্ন ধরণের শেডে তাঁর চরিত্র অভিনয় নিয়েও তাঁর দাপট দেখিয়েছেন যেমন বনপলাশীর পদাবলী একদম ভিন্ন ধর্মী ছবি।

লালপাথর থেকে সন্নাস্যীরাজা
--------------------
কেরিয়ারের সর্বোচ্চ স্তরে থেকেও বিভিন্ন ধরণের রোল করতে কখনই পিছপা হননি সুপ্রিয়া দেবী। তা সে লাল পাথরের নিজের অস্তিত্ব রক্ষার সংকটে থাকা স্ত্রী হন আবার সন্ন্যাসী রাজার বিপদে পড়ে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া স্ত্রী।

অন্য ঘরানার ছবিতেও সমান স্বচ্ছন্দ্য
------------------------
অন্য ঘরানার ছবিতেও ঠিক একই ধরণের স্বচ্ছন্দ বিচরণ সুপ্রিয়া দেবীর। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা হোক বা কোমল গান্ধার সবতেই নিজের শৈল্পিক জাত চিনিয়েছেন তিনি। যতদিন বাঙালি থাকবে ততদিন থাকবে সুপ্রিয়া দেবীর 'দাদা আমি বাঁচবো'।

শিল্পীর মৃত্যু হয়, শিল্পের হয় না। সুপ্রিয়া দেবীর নশ্বর শরীর হয়ত শেষ হয়ে গেল, কিন্তু সষ্ট্রার শিল্প চিরকাল তাঁর ভক্তদের মধ্যে বেঁচে থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+