পুরুষদের থেকে পিছিয়ে নেই নারীরা, নারী দিবসে দেখুন নারীকেন্দ্রিক এই ছবিগুলি
নারী মানেই মাতৃত্ব, সঠিক পথের দিশা দেখানো! নারী বললে সবার প্রথম আমাদের মাথায় আসে আমাদের মায়ের কথা। দশ মাস গর্ভে ধারণ করা সেই রমণীর কথা। ছোট থেকে যাকে দেখে আমাদের মহিলাদের চেনা। তারপর জীবন আসে অনেক নারী। তা দিদি, বোন থেকে প্রেমিকা, স্ত্রী-সহ অনেক বান্ধবী। তবে নারী মানে শুধুই কি সংসার সামলানো থেকে পরিবারের সদস্যদের দেখা রাখা, তা কিন্তু একেবারেই নয়। বর্তমান সময়ে নারীরা কিন্তু পুরুষদের থেকে একেবারেই পিছিয়ে নেই।
সমানতালে পাল্লা দিয়ে তাঁরাও ১০ টা ৫ টার ডিউটি করছেন, আবার শক্ত হাতে সংসারের হাল ধরচ্ছেন। আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছেন এই নারীই! এক কথায় আজ নারী শক্তির জয় জয়কার। ৮ মার্চ পালিত হবে নারী দিবস। এই বিশেষ দিনে দেখুন নারীকেন্দ্রিক এই বলিউড সিনেমাগুলি, যেখানে স্পষ্ট দেখানো হয়েছে যে, নারীরা আজ কারোর থেকে কোনও কিছুতেই পিছিয়ে নেই।

মিসেস
অভিনেত্রী সানিয়া মালহোত্রা অভিনীত সিনেমা 'মিসেস’। জি ৫ –এ মুক্তি পাওয়া সিনেমা এটি। মালায়ালম ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন' সিনেমার রিমেক এই ছবি। আরতি কাদভ পরিচালিত ছবি এটি। এই সিনেমাটি এক অতি সাধারণ গৃহবধুর জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যেখানে দেখানো হয়েছে গৃহবধূটি বিয়ের আগে তার নাচ নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু তার বিয়ের পর তাসের ঘরের মতোন সেই স্বপ্ন ভেঙে যায়। শ্বশুরবাড়িতে স্বামী, সংগসারের অন্যান্য সদস্যদের জন্য রান্না করা থেকে সংসার গোছাতে গোছাতে মেয়েটি হাঁপিয়ে ওঠেন।
দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে মেয়েটি একদিন হাপিয়ে পড়ে। তারপর তার স্বামীর গায়ে নোংরা জল ছিটিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তাঁর মানসিক যন্ত্রণার কথা কেউই বুঝতে পারেন না। তবে সে সেই যন্ত্রণার মধ্যে কিন্তু আটকে থাকেননি একদিন সে তার প্রতিবাদ করেছিল। এই নিয়েই দেখানো হয়েছে যে এই সিনেমাটি। পুরো ঘটনাটি জানতে হলে আপনিও নারী দিবসে দেখুন এই ছবিটি।
ফ্যাশন
প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের অভিনয় মুগ্ধ করেছে সকলকে। ফ্যাশনের প্রতি উচ্চাকাঙ্ক্ষা ও আত্মমর্যাদা সাফল্যের জন্য তারা কী করেছেন তা নিয়েই কিন্তু এই সিনেমার গল্প। এই সিনেমাটি কিন্তু বেশিরভাগ অনুগামীদের খুব পছন্দের। এই ছবিতে আপনিও দেখুন এই বিশেষ দিনে।
হাইওয়ে
ইমতিয়াজ আলীর হাইওয়ে এই সিনেমাটি নিয়ে অনুগামীদের মধ্যে যে আগ্রহের সৃষ্টি করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। আলিয়া ভাট বীরার চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন। এই সিনেমায় দেখানো হয়েছে একজন মহিলা তার নিজেকে খোঁজার জন্য কত কি করতে পারেন! যিনি অপররণ হবার পর তার জীবনে স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন।
কুইন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই ছবিতে অভিনয় করেছেন। তাঁর বড় হওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমাটির গল্প। তার বিয়ে যখন ভেঙে যাওয়ার পর পুরো পৃথিবীকে চেনার জন্য একাই বেরিয়ে পড়েন সে। কীভাবে তার মনে এত সাহস এল, তা জানতে হলে আপনাকেও কিন্তু নারী দিবসে দেখতে হবে এই ছবিটি।
চাঁদনী বার
এই সিনেমাটিতে বলিউড অভিনেত্রী টাবু অভিনয় যেন সকলকে মুগ্ধ করেছেন। কারণ মুম্বইয়ের ডান্স বারে নাচতে বাধ্য হয় এই তরুণী। কীভাবে কত কষ্ট করে নিজের জীবনকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর ওপরেই ভিত্তি করে এই ছবিটির ছবিটি তৈরি হয়েছে।
নো ওয়ান কিল্ড জেসিকা
মডেল জেসিকা লালের বাস্তব জীবনের হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি ছবিটি হয়েছে। এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে, বিদ্যা বালানের চরিত্রে অভিনয় করেছেন জেসিকার বোন সাবরিনার চরিত্রে।
লাপাতা লেডিস
সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও। এই লাপাতা লেডিস সিনেমাটিতে প্রযোজনা করেছেন আমির খান। একটা নিটল মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী সকলে। একাধিকত্ব, নারীর অসহায়, যন্ত্রণা, অসম্মানের ঘটনা কিন্তু এখানে তোলা রয়েছে।
থাপ্পড়
অনুভব সিনহা পরিচালিত এই ছবিটি। এই ছবিটি এখানে অভিনয় করেছেন তাপসী পান্নু। তিনি অমৃত চরিত্রে অভিনয় করেছেন। যেখানে দেখানো হয়েছে তার স্বামী সবার সামনে এক পার্টিতে তাকে থাপ্পড় মারেন। সিনেমাটিতে পারিবারিক হিংসা, ক্ষমতায়নের ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই নারী দিবসে আপনিও কিন্তু এই সিনেমাগুলি, একবার হলেও দেখতে পারেন।












Click it and Unblock the Notifications