(ছবি) ভারতের সবচেয়ে দামি সিনেমা রজনীকান্তের 'রোবট ২'!
ফের একবার নয়া রেকর্ড তৈরি করতে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তাঁর আগামী সিনেমা 'রোবট ২' হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। [মেক আপ ছা়ড়া বলিউড সেলেবসদের লুক!]
আগামী বছর রজনীকান্তের সিনেমা 'রোবট ২' মুক্তি পাওয়ার কথা। তবে তার আগেই নয়া রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। জানা গিয়েছে, এই সিনেমার ইনস্যুরেন্স কভার করা হয়েছে ৩৩০ কোটি টাকার। যা ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের 'পিকে' সিনেমার চেয়েও ঢের বেশি। আমিরের সিনেমায় কভার ছিল ৩০০ কোটি। রজনীর সিনেমা সেটাকেও ছাপিয়ে গিয়েছে। ['বাগি' সিনেমার এই ভিলেনই বলিউডের নতুন সেনসেশন]

এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। রোবটের প্রথম ভাগে অভিনয় করা ঐশ্বর্য রাইকে সরিয়ে এই সিনেমায় জায়গা করে নিয়েছেন অ্যামি জ্যাকসন। তবে চমকের এখানেই শেষ নয়। এই তারকারা মিলে সিনেমায় অভিনয়ের জন্য পাচ্ছেন ১৫০ কোটি টাকা যা একটা সর্বকালীন রেকর্ড। [ম্যাগাজিন কভারে অন্য অবতারে মোহময়ী সানি লিওনি]
এই সিনেমাটি তামিল ছাড়াও অন্য ভারতীয় ভাষাতেও সম্ভবত তৈরি হবে। সিনেমাটির পরিচালনা করছেন এস শঙ্কর। এর আগে এসএস রাজামৌলির সিনেমা 'বাহুবলী'-র জন্য ২০০ কোটি টাকা ইনস্যুরেন্স কভার করা হয়েছিল। তবে ১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাই সর্বপ্রথম 'তাল' সিনেমার জন্য ইনস্যুরেন্স কভার করে নয়া নজির সৃষ্টি করেন। [অচেনা অবতারে মোহময়ী পরিণীতি!]




















Click it and Unblock the Notifications