'পাকিস্তানি হলেই ভালো হত', বিস্ফোরক মন্তব্যে কাকে নিশানা করলেন সোনু নিগম

বলিউড ফের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার নজর কেড়েছেন গায়ক সোনু নিগম। বলিউডে সাম্প্রতিক পরিস্থিতির বিচারে বিশেষত সঙ্গীতজগতের ক্ষেত্রে যা পরিস্থিতি তাতে রীতিমত ক্ষুব্ধ সোনু।

বলিউড ফের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার নজর কেড়েছেন গায়ক সোনু নিগম। বলিউডে সাম্প্রতিক পরিস্থিতির বিচারে বিশেষত সঙ্গীতজগতের ক্ষেত্রে যা পরিস্থিতি তাতে রীতিমত ক্ষুব্ধ সোনু। অন্তত, তাঁর সাম্প্রতিক তির্যক মন্তব্য সেটাই প্রমাণ করে।

আমি পাকিস্তানি হলেই ভালো হত, বিস্ফোরক মন্তব্যে কাকে নিশানা করলেন সোনু নিগম

এক অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে, বলিউড ইন্ডাস্ট্রিতে সঙ্গীত শিল্পীদের পরিস্থিতি নিয়ে প্রসঙ্গ ওঠে। সেই প্রেক্ষাপটে সোনু জানান ,' অনেক সময় মনে হয় আমি যদি পাকিস্তান থেকে আসতাম তাহলে ভালো হত। তাহলে অন্তত ভারতে আমি অফার (গানের) পেতাম।' পাশাপাশি, বলিউড পাকিস্তানি গায়কদের নিয়ে যেভাবে মেতে রয়েছে, তার দিকেও কটাক্ষ করেন সোনু নিগম। তিনি জানান 'এখন মিউজিক কম্পানিকে টাকা দিতে হয় গায়কদের, যেকোনও শো-এর জন্য। আমরা যদি টাকা না দিই তাহলে অন্য গায়কদের গানকে গুরুত্ব দেবে তারা। ..'

এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সোনু নিগম দজাবি করেন,'এই সমস্ত ঘটনা ভারতীয় গায়কদের সঙ্গেই কেন করা হবে? এগুলো পাকিস্তানি গায়কদের সঙ্গে হয়না। আতিফ আসলম আমার খুব ভালো বন্ধু, তাঁকে কখনওই কোনও শো-এর জন্য টাকা দিতে বলা হয় না। রাহাত ফতেহ আলি খানকেও তা বলা হয় না। ' এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, আগে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালকরা গান তৈরি করতেন, এখন গান তৈরি করে মিউজিক কম্পানিগুলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+